বিনোদন

সমঝোতায় এসেছে জনি ডেপ ও আম্বার হার্ডের মামলা

মানহানি মামলার রায় আগেই আম্বার হার্ডের বিপক্ষে গিয়েছিল। ক্ষতিপূরণ হিসেবে ডেপকে ১০ মিলিয়ন বা এক কোটি ডলার দিতে বলেছিলেন আদালত। তবে এত বড় অঙ্কের অর্থ মেটানোর সামর্থ্য নেই বলে জানিয়েছিলেন আম্বার হার্ড।

শেষ পর্যন্ত জরিমানার বিষয়টি গড়াল সমঝোতায়। ডেপের সঙ্গে ১০ লাখ ডলারের সমঝোতায় গেছেন আম্বার।

ডেপের আইনজীবী জানিয়েছেন, এক মিলিয়ন বা ১০ লাখ ডলার শোধ করবেন হার্ড সেই মর্মে সমঝোতায় পৌঁছেছে দুপক্ষ।

আম্বারের কাছ থেকে পাওয়া অর্থ দাতব্য প্রতিষ্ঠানে ডেপ দান করে দেবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

আইনজীবী বেনজামিন চিও ও ক্যামিলে ভ্যাজকুয়েজ বলেছেন, ‘ডেপের জন্য বেদনাদায়ক এমন একটি অধ্যায়ের পরিসমাপ্তি টানতে পেরে আমরা আনন্দিত। তার ইচ্ছা ছিল আসল সত্যটাকে বের করে আনা। বিচারকরা অবিসংবাদিতভাবেই হার্ডের বিপক্ষে ও ডেপের পক্ষে রায় দিয়েছেন।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension