
সমাজসেবায় অসামান্য অবদানে লুৎফল হককে মালয়েশিয়ায় দুটি সন্মাননা
বাণিজ্যিক সাফল্য ও সমাজসেবায় অসামান্য অবদানের জন্য মালয়েশিয়াতে একসাথে দুটি সন্মাননা পেয়েছেন ঝাড়খণ্ডের সমাজসেবী লুৎফল হক।
লুৎফল হক ইতিমধ্যেই ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে নানা সন্মাননায় ভূষিত হয়েছেন। এবারে একসাথে দুটি সন্মাননা পেলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা গ্লোবাল হিউম্যান রাইটস কাউন্সিলের পক্ষ থেকে তাকে সমাজসেবায় অসামান্য অবদানের জন্য ইন্দো গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হয়। পাশাপাশি কমনওয়েলথ ইউনিভার্সিটি তাকে বাণিজ্যিক সাফল্যের জন্য সন্মান সূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। কমনওয়েলথ ইউনিভার্সিটির পক্ষ থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি পাঁচ তারা হোটেল সুইস গার্ডেনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী, প্রখ্যাত শিক্ষাবিদ, উদ্যোগপতি ড. মজলি মালিক। তিনি লুৎফল হকের হাতে সন্মান সূচক ডক্টরের ডিগ্রি ও ইন্দো গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ তুলে দেন।
লুৎফল হক অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। জীবিকা নির্বাহের জন্য তিনি পাথর খনিতে দিনমজুর হিসেবে কাজ করেছেন। দিনমজুর লুৎফুল হক স্বপ্ন দেখতেন জীবনে একদিন সফল হতে হবে। দীর্ঘ কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের ফলে বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে সুনামের সাথে কাজ করছেন দেশ জুড়ে। কঠোর পরিশ্রমের কারণে লুৎফল হক শুধু ঝাড়খণ্ডেই নয়, তার বাণিজ্যিক সাফল্য ও মানব সেবার কথা ঝাড়খণ্ডের বাইরেও দেশজুড়ে চর্চা হচ্ছে। মালয়েশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী ড. মালিক লুৎফল হকের মানবসেবার প্রশংসা করে বলেন, তিনি তিনি শৈশবে কৈশোরে দারিদ্রতার সাথে লড়াই করে আজ একজন বড় মাপের সফল ব্যবসায়ী। তিনি কিন্তু শৈশবের দারিদ্রতার কথা ভুলে যান নি। তাই তিনি হাজার হাজার দরিদ্র ও দুঃস্থ মানুষদের সেবায় আজও নিয়োজিত রয়েছেন।
ড. মালিক বলেন, লুৎফল হকের সমাজসেবা অজস্র মানুষদের অনুপ্রাণিত করবে। এদিন কমনওয়েল ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর ড. রিপুরঞ্জন সিনহাও উপস্থিত ছিলেন। তিনিও জনাব লুৎফল হকের ভুয়সী প্রশংসা করেন।
হোটেল সুইস গার্ডেনের এই অনুষ্ঠানে আমেরিকা, অস্ট্রেলিয়া, ফিলিপাইন, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়াসহ ভারতের সন্মানিত জন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগেও সমাজসেবায় অসামান্য অবদানের জন্য ইতিপূর্বে লুৎফল হককে মুম্বাইতে অল ইন্ডিয়া জার্নালিস্ট প্রোটেকশন কমিটি কর্তৃক সমাজসেবার ক্ষেত্রে সম্মানিত করা হয়। এছাড়া মাস দুয়েক আগে কলকাতায় একটি পাঁচ তারা হোটেলে সমাজসেবায় নিঃস্বার্থ ভাবে কাজ করার জন্য বেঙ্গল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড তার হাতে তুলে দেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। প্রদান করা হয়।



