প্রধান খবরভারত

সময় বদল, রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদী

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: লোকসভায় কাশ্মীর পুনর্গঠন বিল পাশ হওয়ার দু’দিন পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চলেছেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এটাই বোধহয় কেন্দ্রীয় সরকারের সবথেকে বড় সিদ্ধান্ত। তাই সেই সম্পর্কেও মোদী ব্যাখা দিতে পারেন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

লোকসভায় কাশ্মীর পুনর্গঠন বিল পাশ হওয়ার দু’দিন পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চলেছেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এটাই বোধহয় কেন্দ্রীয় সরকারের সবথেকে বড় সিদ্ধান্ত। তাই সেই সম্পর্কেও মোদী ব্যাখা দিতে পারেন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

কাশ্মীর পুনর্গঠন বিলে কাশ্মীর থেকে আর্টিকল ৩৭০ তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ স্পেশাল স্টেটাস তুলে দেওয়া হয়েছে এছাড়া জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে দুটি পৃথক কেন্দ্রশাসত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তের পরই প্রতিক্রিয়া এসেছে পাকিস্তান থেকে। সব দ্বিপাক্ষিক চুক্তি ভেঙে দিতে চাইছে তারা।

এই অবস্থায় ভাষণ দিতে চলেছেন মোদী। ঠিক রাত ৮ টায় অল ইন্ডিয়া রেডিও-তে ভাষণ দেবেন তিনি। FM Rainbow ও FM Gold চ্যানেলে শোনা যাবে সেই ভাষণ। প্রথমে বিকেল ৪টেয় ভাষণ দেওয়ার কথা হলেও, পরে সেই সময় বদল করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ট্যুইটার হ্যান্ডেলে নির্ধারিত সময়ের কথা জানানো হয়েছে।

মঙ্গলবার লোকসভায় সেই বিল পাশ হওয়ার পরই ট্যুইটারে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রথমেই ভারতের ঐক্যের বার্তা দেন তিনি। বলেন, ‘আমরা ১৩০ কোটি ভারতবাসী একসঙ্গে স্বপ্ন পূরণ করব। সেইসঙ্গে জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের অভিনন্দন জানিয়েছেন মোদী। বলেছেন, ‘এতদিন ধরে যারা শাসন করেছে, তারা শুধুই ব্ল্যাকমেল করেছে, উন্নতির দিকে নজর দেয়নি কখনও। তাদের হাত থেকে আজ মুক্ত কাশ্মীর। একটা নতুন ভোর, উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।’

প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, জম্মু-কাশ্মীর এবং লাদাখে এবার আরও উন্নয়ন হবে। সেখানকার যুব সম্প্রদায়ের কাছে অনেক সুযোগ খুলে যাবে। কাশ্মীরে পরিকাঠামোগত উন্নতিও হবে। লাদাখের মানুষকে বিশেষ অভিনন্দন জানিয়েছেন তিনি। কারণ, সেখানকার মানুষ দীর্ঘদিন ধরেই পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি জানিয়ে আসছিলেন।

একাধিক রাজনৈতিক দল যে বিভেদের বাধা টপকে এই বিলকে সমর্থন করেছেন, সেই প্রসঙ্গও উল্লেখ করেছেন মোদী। সব দলের সাংসদ ও নেতাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। এর জন্য কাশ্মীরের মানুষ মানুষ গর্বিত হবে বলেও মন্তব্য করেন তিনি। সব শেষে অভিনন্দন জানিয়েছেন অমিত শাহকেও।

এর আগে এবছরের ২৭ মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন মোদী। অ্যান্টি স্যাটেলাইট মিসাইল পরীক্ষা করার সাফল্যের কথা ভারতবাসীখে শুনিয়েছিলেন তিনি। আগামী ১৫ অগাস্ট তাঁর রেড ফোর্টের ভাষণ শোনার অপেক্ষায় রয়েছে দেশবাসী। তবে আর আগে মোদীর ভাষণ আপামর দেশবাসীর মনে কৌতুহল তৈরি করেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension