আন্তর্জাতিক

সরকার গঠনের প্রস্তুতি মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের

মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছেন। গতকাল বুধবার সাংবাদিকদের তিনি বলেন, পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতারাই সরকার গঠনে তার পক্ষে আছেন। বিভিন্ন পার্টির উল্লেখযোগ্য সংখ্যক এমপি যারা বর্তমান প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের নেতৃত্বে অসন্তুষ্ট তারা আনোয়ারকে সরকার গঠন করতে বলছেন বলে জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।

মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, আনোয়ার ইব্রাহিমকে আমানাহ ও ইসলামিক পার্টির মতো দলগুলো সমর্থন দিলেও মাহাথিরের নতুন পার্টি সমর্থন দেয় নি। আর মালয়েশিয়ার রাজনীতিতে এখনো মাহাথির মোহাম্মদ বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি যে জোটের দিকে ঝুঁকবেন, ভোটের পাল্লা সেদিকেই ভারী হবে বলে মনে করেন বিশ্লেষকরা।

ইউনাইটেড ন্যাশনাল অর্গানাইজেশনের (ইউএমএনও) জ্যেষ্ঠ নেতারা অবশ্য আনোয়ারের বক্তব্যকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন।

ইউএমএনও নেতা মোহাম্মদ আজিম আলি যিনি বর্তমান সরকারের আন্তর্জাতিক বাণিজ্য ও শ্রমমন্ত্রী; তিনি এক টুইটবার্তায় আনোয়ারের দাবী প্রসঙ্গে বলেন, ‘অযোগ্য মিথ্যাবাদী ও রাজনৈতিক সাইকোপ্যাথ।’

ইউনিভার্সিটি অব নটিংহ্যামের এশিয়া রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা সহকারী ব্রিজিত ওয়েলসের মতে, ‘মালয়েশিয়ার রাজনীতিতে অস্থিতিশীলতা চলছে। অনেক ক্ষেত্রে সমঝোতায় যাওয়ার চেষ্টাও চলছে। এখন সেই চেষ্টা শত্রুতাপূর্ণ পর্যায়ে চলে যাচ্ছে। মুহিউদ্দিন সরকারের মধ্য বিভক্তি আছে। এমনকি আনোয়ারের সমর্থকদের মধ্যেও বিভক্তি আছে।’

মুহিউদ্দিনের জোট নিজেদের মধ্যকার দ্বন্দ্ব মেটাতে চাইছে। তাদের মূল ঘাঁটি বোর্নিও রাজ্যে দ্বন্দ্ব মেটাতে কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে। কিন্তু সেখানকার প্রশাসন আবার বিরোধী সমর্থিত। ফলে মালয়েশিয়ার রাজনীতিতে নিকট ভবিষ্যতে অনেক পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension