বাংলাদেশ

সর্ষের ভেতরে ভূত আছে: শামীম ওসমান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের অনেকে ‘অন্য কারও’ উদ্দেশ্য পূরণে কাজ করছেন বলে অভিযোগ তুলেছেন নারায়ণগঞ্জ ৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম ওসমান। তিনি বলেন, ‘কিছু পোশাকের লোক তারা অনৈতিক ডিমান্ড করেছেন ভোট কেন্দ্রগুলোতে। তারা চাইছে ভোটটা ঘুরাতে।’

রবিবার রাতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় রাইফেল ক্লাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘আমি একজন রাজনীতিবিদ হিসেবে তা কখনো আমার কাছে গ্রহণযোগ্য না। আমরা যাদেরকে ফাইন্ড আউট করছি এবং চেষ্টা করছি তাদের নামগুলো বের করার। জুডিশিয়াল ডিপার্টমেন্ট কেউ কেউ চেষ্টা করেছে শেষ পর্যন্ত কোনো না কোনো ভাবে আমার নির্বাচনী এলাকায় উত্তেজনা তৈরি করার। তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে এটা বলে তারা স্বাধীনতা বিপক্ষের পরিবার থেকে আসা।

তারা এমন আচরণ করেছেন, তাদের সাথে সামরিক অবস্থায়ও যদি এই ধরনের আচরণ করা হতো তাহলে বিস্ফোরণ ঘটে যেত।’
তিনি বলেন, ‘বিএনপি বিভিন্ন জায়গায় নাশকতামূলক কর্মকাণ্ড করতে চেয়েছিল। ভোটারদের মধ্যে ভীত তৈরি করতে বিভিন্ন স্লোগান দিয়ে বলে ভোটকেন্দ্রে আসবে যারা লাশ হয়ে ফিরবে তারা। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ একটু ভয় পাবেই।’

ভোটকেন্দ্রে ভোটার ফিরিয়ে দেওয়া হয়েছে উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘একটি কেন্দ্রে খবর পেলাম সেখানে ভোটারদের বের করে দেওয়া হচ্ছে সাথে মোবাইল থাকার কারণে। তো মোবাইল তো এখন সবার কাছেই থাকে। একারণে দুই তিন হাজার ভোটার কিন্তু ঘুরে চলে গেছে। তা না হলে ভোটারের সংখ্যা আরো বৃদ্ধি পেত।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension