বিনোদন

সানি লিওনির পর এবার BIGG BOSS এ নয়া চমক

রূপসী বাংলা ডেস্ক: টেলিদুনিয়ার মোস্ট কন্ট্রোভার্সিয়াল শো বলতে গেলে, সবার প্রথমে মাথায় যে নামটি ঘোরে ‘বিগ বস’৷ সিজন যত বাড়তে থাকে বিতর্ক সমান গতিতে এগিয়ে চলে৷ গতবারের সিজন নিয়েও কম বিতর্ক হয়নি৷ হিনা খানের সঙ্গে শিল্পা সিন্ডের কথা কাটাকাটি থেকে শুরু করে, ঢিনচ্যাক পুজার ওয়াইল্ড কার্ড এন্ট্রি, সবকিছুই খবরের শিরোনামে উঠে এসেছিল৷ ঘরে ঘরে ফের রিমোট নিয়ে শুরু হতে চলেছে ঝামেলা। আর বেশি দিন বাকি নেই। শুরু চলেছে বিগ বসের নেকস্ট সিজন। এবারেও সঞ্চালনায় থাকছেন ভাইজান।

প্রত্যেক সিজনে রীতি মেনে তো কিছু না কিছু চমক থাকছেই৷ গোঁদের ওপর বিশফোঁড়ার মতো, বিগত কয়েকটা সিজন থেকে আবার চালু হয়েছে সেলিব্রটিদের সঙ্গে আমজনতা ‘বিগ বস’ হাউসে একসঙ্গে বসবাস৷ তাই ট্রেন্ড বজায় রাখতে এবছরেও থাকছে জোরির জলবা। এই মরশুমে বিগ বসের ঘরে জুটিতে প্রবেশ করবেন অংশগ্রহণকারীর।

 

সম্প্রতি সামনে এসেছে এই ‘বিগ বস সিজন ১২’-এর টিজার। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ‘বিগ বস’ সিজন ১২ তে এন্ট্রি নেবেন ১২ জন প্রতিযোগী৷ বলিপাড়ার গুঞ্জন, সাধারণ মানুষ বা সেলিব্রিটি ছাড়াও থাকবেন স্ট্রিপার, যৌনকর্মী, শাশুড়-বৌমা জুটি, বিতর্কিত সাংবাদিক, তান্ত্রিক, মাদকাসক্তরাও৷

সেই যৌনকর্মী এবং স্ট্রিপারের চ্যানেল কতৃপক্ষের কাছে বেশ ওজনদার৷ ড্যানি ডি এবং মাহিকা শর্মা আসছেন জুটি বেঁধে৷ প্রতি সপ্তাহে ৯৫ লাখ টাকা করে পাবেন তাঁরা৷ এই দু’জনই এবার শো-এর হাইয়েস্ট পেইড জোরি৷ তবে পিছিয়ে নেই ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতি সিং এবং তাঁর স্বামী হর্শ লিম্বাচিয়া৷ তাঁরা প্রতি সপ্তাহে পারিশ্রমিক পাবেন ৫০ লাখ টাকা৷

টেলিভিশন অভিনেত্রী দীপিকা কাক্কড়ের পারিশ্রমিক ১৪-১৬ লাখ প্রতি সপ্তাহে৷ যা হিনা খানের পারিশ্রমিকের চেয়ে দ্বিগুণ৷ তবে এসবের মাঝেও শিরোনামে রয়েছেন সলমন খান৷ জানা গিয়েছে, প্রতি সপ্তাহে সলমন উইকেন্ড কা ওয়ারের জন্য নেবেন ১৪ কোটি টাকা৷

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension