যুক্তরাষ্ট্র

সাবেক আইনজীবীর বিরুদ্ধে ৫০ কোটি ডলারের ক্ষতিপূরণের মামলা ট্রাম্পের

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাবেক আইনজীবী মাইকেল কোহেনের বিরুদ্ধে ৫০ কোটি ডলারের ক্ষতিপূরণের দাবি জানিয়ে মামলা করেছেন। ট্রাম্পের অভিযোগ, ব্যক্তিগত আইনজীবী হিসেবে কোহেন চুক্তি লঙ্ঘন করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ফ্লোরিডার একটি ফেডারেল কোর্টে বুধবার এই মামলা দায়ের করা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে, ট্রাম্পকে নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছেন কোহেন। এর মাধ্যমে তিনি চুক্তির বরখেলাপ করেছেন।

এক সময় ট্রাম্পের ‘ফিক্সার’ হিসেবে দায়িত্ব পালন করা কোহেন সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন। বিশেষ করে গত সপ্তাহে ৩৪টি অভিযোগে ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করার পর। পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার অভিযোগে ট্রাম্প অভিযুক্ত হয়েছেন। এই ড্যানিয়েলসের সঙ্গে ২০১৬ সালের নির্বাচনের আগে যোগাযোগ করেছিলেন কোহেন।

কোহেনের আইনজীবী ল্যানি ডেভিস এক বিবৃতিতে বলেছেন, আরও একবার মাইকেল কোহনকে হেনস্তা করতে ট্রাম্প বিচার ব্যবস্থাকে কাজে লাগাচ্ছেন এবং অপব্যবহার করছেন। কোহেন পিছু হটবেন না এবং মামলাটি বাতিল হবে বলে আত্মবিশ্বাসী তিনি।

ট্রাম্পের আইনজীবীরা বলেছেন, কোহেনের বিরুদ্ধে মামলা করা ছাড়া সাবেক প্রেসিডেন্টের সামনে আর কোনও বিকল্প ছিল না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension