বাংলাদেশবিনোদন

সাবেক সংবাদ উপস্থাপিকা সাফিনা আহমেদের রহস্যজনক মৃত্যু

সাবেক সংবাদ উপস্থাপিকা সাফিনা আহমেদ (তরী)-এর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে হাতিরঝিল থানা পুলিশ। এর আগে মরদেহটি রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল থেকে উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানা পুলিশ জানিয়েছে, সাফিনা আহমেদ একসময় চ্যানেল ২৪ ও আরটিভিতে সংবাদ উপস্থাপিকা হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি ব্র্যাক ব্যাংকে চাকরি করতেন। তিনি রাজধানীর ইস্কাটন এলাকায় মা ও বোনের সঙ্গে বসবাস করতেন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু সাংবাদিকদের জানান, রোববার মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ থানাকে জানায় যে, তাদের হেফাজতে একটি মরদেহ রয়েছে। পরে পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension