বাংলাদেশ

সাভারে স্কুলছাত্রী নীলা রায় হত্যা মামলার প্রধান আসামি মিজান রহমান গ্রেফতার

সাভারে দশম শ্রেণির ছাত্রী নীলা রায় (১৪) হত্যা মামলার প্রধান আসামি কিশোর গ্যাং সদস্য মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা নির্মল কুমার দাস জানান, সাভারের হেমায়েতপুর থেকে মিজানকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, শুক্রবার রাত ৮টার দিকে সাভারের হেমায়েতপুর থেকে মিজানকে গ্রেফতার করা হয়। এরপর অভিযান চালিয়ে নীলা রায়কে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার হত্যার মামলার এজাহারভুক্ত আসামি মিজানুরের বা-মাকে মানিকগঞ্জ সদর থানার চারিগ্রাম এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

শুক্রবার সকালে তাদের সাভার মডেল থানায় হস্তান্তর করে। দুপুরে তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হলে আদালত দুই দিনের পুলিশ রিমান মঞ্জুর করে।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, নীলা হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমানকে গ্রেগ্রেফতারের পর তাকে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। পরে তার দেখানো জায়গা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

তিনি বলেন, নীলা হত্যা মামলার প্রধান আসামি মিজানুরকে গ্রেফতারের মধ্য দিয়ে হত্যা মামলার এজাহার নামীয় সব আসামিকে গ্রেফতার সম্পন্ন হলো। মিজানুরকে জিজ্ঞাসাবাদে হত্যাকায় আরও কেউ জড়িত ছিল কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

২০ সেপ্টেম্বর রাতে নীলা রায়কে তুলে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে মিজান। এ ঘটনায় পরদিন নিহতের বাবা নারায়ণ রায় মিজানুর রহমান, তার বাবা আবদুর রহমান ও মা নাজমুন নাহার সিদ্দিকাসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন।

নীলা হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমান সাভারের ব্যবসায়ী আবদুর রহমানের ছেলে। স্থানীয় একটি কলেজের বাণিজ্য বিভাগের এইচএসসি পরীক্ষার্থী সে। এর আগে একবার টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি মিজান।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension