প্রধান খবরপ্রবাস

সার্বজনীন স্বাস্থ্য পরিসেবা বিষয়ক বৈঠকে প্রধানমন্ত্রী

রূপসী বাংলা নিউজ ডেস্ক:জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এসে সোমবার ব্যস্ততম দিন পাড় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতিসংঘে ইউনিভার্সেল হেলথ কাভারেজ বিষয়ক একটি উচ্চ পর্যায়ের বহুপাক্ষিক প্যানেল বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


জাতিসংঘের ইকোনমিক এন্ড সোশ্যাল কাউন্সিলে এই বৈঠকে শেখ হাসিনা স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে কো চেয়ারম্যান ছিলেন। আর এর মধ্য দিয়ে, প্রধানমন্ত্রী তার আনুষ্ঠানিক সফর শুরু করলেন। বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে


প্রধানমন্ত্রী জানান, কিভাবে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌছে দিয়েছে বাংলাদেশ। ‘সকলে মিলে স্বাস্থ্যসম্মত বিশ্ব গড়ে তুলতে বৈশ্বিক স্বাস্থ্য সেবা’ শিরনামের উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি বলেন, স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দেয়া অর্থ সত্যিকারের গরিব মানুষের কাছে


পৌছাতে হবে। যেন সেই অর্থ ধনীদের আরও ধনী করতে না খরচ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকের প্রথমাংশের মডারেটরের দায়িত্ব পালন করেন। বৈঠকে স্বাস্থ্য সেবায় বাংলাদেশের অর্জনকে সাধুবাদ জানান সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension