প্রবাস

সিনেটর জেফ ভ্যান ড্রিউকে এনডোর্স করেছে অ্যাসাল

রূপসী বাংলা ডেস্ক: আগামী ছয় নভেম্বর,  ২০১৮,মঙ্গলবার  অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে নিউজারসির   দ্বিতীয় কংগ্রেসনাল    জেলা থেকে ইউ এস কংগ্রেসম্যান পদে ডেমোক্র্যাট  দলীয় প্রার্থী নিউজারসি  রাজ্যের   সিনেটর জেফ ভ্যান ড্রিউকে এনডোর্স করেছে অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (অ্যাসাল)। গত পাঁচ  সেপ্টেম্বর,বুধবার সন্ধ্যায়   গ্যালাওয়ে টাউনশীপের ২২৪, ইস্ট হোয়াইট হর্স পাইক এ অবস্থিত নিজামস-২ রেস্টুরেন্টে অনুষ্ঠিত ‘মিট,গ্রিট এন্ড   এনডোর্স  সিনেটর জেফ ভ্যান ড্রিউ’ শীর্ষক  অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ এশীয় প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগঠন অ্যাসাল’র প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল কমিটির সভাপতি শ্রমিক ইউনিয়ন নেতা মাফ মিসবাহউদ্দিন, ন্যাশনাল কমিটির  সম্পাদক এম করিম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লোকাল ৫৪ এর সহ সভাপতি জেভিয়ার সোটো, ফ্রি হোল্ডার প্রার্থী চেলসটে ফারনান্দেজ ও অ্যাসাল এর করেসপণ্ডিং সম্পাদক জেড মেটালন। অনুষ্ঠানে  স্থানীয়   ডেমোক্র্যাট  দলীয় কয়েকজন নেতাও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন   অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (অ্যাসাল) নিউজারসি চ্যাপ্টার এর সভাপতি ফারুক হোসেন,  সংগঠনের  সাধারন সম্পাদক জে সোধা   এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন  আবদুর রফিক, তারেক মেহমুদ,আনজুম জিয়া, কাঞ্চন বল, জহিরুল ইসলাম বাবুল, সাংবাদিক আকবর হোসেন,  লেখক,সাংবাদিক সুব্রত চৌধুরী  প্রমুখ ।

অনুষ্ঠানে  মাফ মিসবাহ উদ্দিন আগামী ছয় নভেম্বর,২০১৮,মঙ্গলবার  অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে   ইউ এস কংগ্রেসম্যান পদে ডেমোক্র্যাট  দলীয় প্রার্থী নিউজারসি  রাজ্যের   সিনেটর জেফ ভ্যান ড্রিউকে  নির্বাচিত করার আহ্বান জানান। তিনি বলেন,  নিউজারসি  রাজ্যের   সিনেটর জেফ ভ্যান ড্রিউ এর  সাথে ইতোমধ্যে বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ানদের একটা সুসম্পর্ক গড়ে উঠেছে। তিনি নির্বাচিত হলে বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ানদের কল্যাণে অনেক কিছুই করতে পারবেন। অনুষ্ঠানে বিপুল করতালি ও তুমুল হর্ষধ্বনির মধ্যে   নিউজারসির   দ্বিতীয় কংগ্রেসনাল    জেলা থেকে ইউ এস কংগ্রেসম্যান পদে ডেমোক্র্যাট  দলীয় প্রার্থী নিউজারসি  রাজ্যের   সিনেটর জেফ ভ্যান ড্রিউ এর প্রতি অ্যাসাল এর সমর্থন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা আগামী ছয় নভেম্বর অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে ইউ এস কংগ্রেসম্যান পদে ডেমোক্র্যাট  দলীয় প্রার্থী নিউজারসি  রাজ্যের   সিনেটর জেফ ভ্যান ড্রিউকে     নির্বাচিত করার দৃঢ়  প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে    ইউ এস কংগ্রেসম্যান পদে ডেমোক্র্যাট  দলীয় প্রার্থী নিউজারসি  রাজ্যের   সিনেটর জেফ ভ্যান ড্রিউ নিজেকে বাংলাদেশিসহ দক্ষিণ এশীয়দের বন্ধু হিসেবে আখ্যায়িত করে বলেন, আমি সবসময় বাংলাদেশিসহ দক্ষিণ এশীয়দের বন্ধু হিসেবে আপনাদের  পাশে থাকব।কংগ্রেসম্যান পদে নির্বাচিত হলে বাংলাদেশ সহ দক্ষিণ এশীয় কমিউনিটির অধিকার রক্ষা এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকা রাখবো।জেফ ভ্যান ড্রিউ তাঁকে সমর্থনের জন্য আয়োজক     সংগঠন আ্যসাল, বাংলাদেশ কমিউনিটি সহ দক্ষিন এশীয় কমিউনিটির   প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension