প্রবাসবাংলাদেশ

সিলেটে যুক্তরাজ্য প্রবাসী ৫ জনকে অচেতন অবস্থায় উদ্ধার, বাবা-ছেলের মৃত্যু

সিলেটের ওসমানীনগরে এক বাড়ি থেকে যুক্তরাজ্য প্রবাসী ৫ জনকে অচেতন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পর ২ জনের মৃত্যু হয়েছে। মৃতরা সম্পর্কে বাবা-ছেলে। বাকি ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তিরা হলেন-রফিকুল ইসলাম (৫০) ও তার ছেলে মাইকুল ইসলাম (১৮)। রফিকুল ইসলাম ওসমানীনগর উপজেলার বড় দিরারাই গ্রামের বাসিন্দা। সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন রফিকুল ইসলামের স্ত্রী হোসনে আরা বেগম (৪৫), ছেলে সাদিকুল ইসলাম (২৫) ও মেয়ে সামিরা ইসলাম (২০)।

ঘটনার বর্ণনা দিয়ে ফরিদ উদ্দিন আরও বলেন, ‘গতকাল রাতে খাওয়া-দাওয়ার পরে সবাই এক কক্ষে ঘুমিয়ে পড়েন। সকাল ১০টা থেকে সাড়ে ১০টার দিকে আত্মীয়রা সেই দরজা খোলার চেষ্টা করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে দরজা বন্ধ পায়। দরজা ভেঙে অচেতন অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে। তাদের হাসপাতালে নেওয়ার পর বাবা ও ছোট ছেলে-এই দুজনকে মৃত ঘোষণা করা হয়। মা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে হস্তান্তর করা হয়েছে।’

পুলিশ সুপার আরও বলেন, ‘সার্বিকভাবে চিকিৎসকদের সঙ্গে কথা বলে ও ঘটনাস্থল পরিদর্শন করে আমাদের কাছে মনে হচ্ছে, এটা একটা পয়জনিংয়ের ঘটনা ঘটতে পারে।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension