ভারত

বিহারে আতশবাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণ, নিহত ৬

ভারতের বিহারে এক আতশবাজি ব্যবসায়ীর বাড়ির ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছে। এছাড়া এতে ১০ জন আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার (২৪ জুলাই) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিহারের খাইরা পুলিশ স্টেশনের কাছে খুদাই বাগ গ্রামে ওই ব্যবসায়ীর বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যবসায়ীর নাম শাবির হুসেইন।

তবে ঠিক কিভাবে আতশবাজির বিস্ফোরণ ঘটেছে তা নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা হয়নি। বিস্ফোরণের কারণে ব্যবসায়ীর বাড়ির একটি অংশ উড়ে যায় ও বাকি অংশে আগুন ধরে যায়।

পুলিশ জানিয়েছে, নদীর ধারে ওই বাড়ি অবস্থিত। বিস্ফোরণের কারণে বাড়ির বেশিরভাগ অংশ ধসে পড়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension