রাজনীতি

সিলেটে সমাবেশের অনুমতি পায় নি জাতীয় ঐক্যফ্রন্ট

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: সিলেটে আগামি ২৩ অক্টোবর সমাবেশের অনুমতি পায় নি জাতীয় ঐক্যফ্রন্ট। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মুহম্মদ আব্দুল ওয়াহাব। সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদও জানিয়েছেন তাদেরকে সমাবেশ না করার জন্য বলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে আব্দুল ওয়াহাব জানান, জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা সমাবেশের অনুমতির জন্য পুলিশের কাছে এসেছিলেন। কিন্তু এখন পর্যন্ত তাদের অনুমতি দেওয়া হয় নি। এর আগে, গতকাল বুধবার সিলেট বিএনপির পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার সঙ্গে দেখা করে সমাবেশ করার অনুমতি চেয়ে একটি চিঠি দেন। তবে তাদের এ আবেদনে সাড়া দেয় নি কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, আগামী ২৩ অক্টোবর সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। তবে পুলিশের পক্ষ থেকে আজ সকালে ফোন করে সমাবেশ না করতে বলা হয়েছে। পরবর্তী করণীয় নির্ধারণ করার জন্য আমরা এ বিষয় নিয়ে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী পুলিশ আমাদের শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি দেবে। তিনি বলেন, বৃহস্পতিবার সকালে কোতোয়ালি থানার ওসি মুহম্মদ সেলিম তাদেরকে ফোন করে সমাবেশ না করার কথা বলেছেন। বলেছেন সমাবেশের অনুমতি হয়নি। কেন সমাবেশের অনুমতি দেওয়া হলো না। তার কোনও কারণ জানান নি তিনি।

এর আগে, বুধবার রাতে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থে‌কে বিএন‌পি চেয়ারপার‌সনের মি‌ডিয়া উইংয়ের সদস্য শায়রুল ক‌বির খান জানান, আগামী ২৩ অক্টোবর সি‌লে‌টে সমা‌বেশ করার অনুম‌তি পে‌য়ে‌ছে জাতীয় ঐক্যফ্রন্ট। সি‌লে‌টের সমা‌বে‌শের মাধ্য‌মে জাতীয় ঐক্যফ্রন্ট রাজপ‌থে প্রথমবা‌রের ম‌তো যাত্রা শুরু করার পরিকল্পনা করে। গত মঙ্গলবার ঐক্যফ্র‌ন্টের সভায় সি‌লেটে সমা‌বেশ করার সিদ্ধান্ত নেয়া হয়। বুধবার রা‌তে বিএনপি চেয়াপারসনের গুলশান কার্যালয়ে

অনুষ্ঠিত বৈঠ‌কে আগামী ২৭ অক্টোবর চট্টগ্রা‌মে এবং ৩০ অক্টোবর রাজশাহীতে সমা‌বেশ করার ঘোষণা দেয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension