বিনোদন

সুশান্তের মৃত্যুর কারণ জানি: অঙ্কিতা

২০০৯ সালে ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে প্রধান দুই চরিত্রে অভিনয় করেন অঙ্কিতা লোখান্ডে ও সুশান্ত সিং রাজপুত। সেই থেকেই তাদের সম্পর্কের শুরু। ৬ বছরের দীর্ঘ সম্পর্কে ছিলেন তারা। ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল বলিউড অভিনেতার ঝুলন্ত লাশ। সুশান্তের মৃত্যুতে শোকবিহ্বল হয়ে পড়েছিলেন তার অনুরাগীরা। সুশান্তের সাবেক প্রেমিকা ও টেলিভিশন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের দাবি- তিনি নাকি জানেন কী কারণে মৃত্যু হয়েছে সুশান্তের। খবর আনন্দবাজার অনলাইনের।

সম্প্রতি ‘বিগ বস ১৭’-এর অন্যতম প্রতিযোগী মুনাওয়ার ফারুকির সঙ্গে সাবেক প্রেমিক সুশান্তের মৃত্যু নিয়ে কথা বলতে দেখা যায় অঙ্কিতাকে। সুশান্তের সঙ্গে প্রেম ও তার পরে বিচ্ছেদ— সব নিয়েই খোলামেলাভাবে কথা বলেন অঙ্কিতা।

অঙ্কিতা জানান, সুশান্তের মৃত্যুর খবর জানার পরেও তিনি নাকি তা বিশ্বাস করতে পারেননি। এমনকি সাবেক প্রেমিককে সাদা কাপড় জড়ানো অবস্থায় দেখতে পারবেন না বলে সুশান্তের শেষকৃত্যেও যাননি অঙ্কিতা।

মুনাওয়ার অঙ্কিতাকে প্রশ্ন করেন, সুশান্তের মৃত্যুর নেপথ্যের কারণ তিনি জানেন কিনা।

অঙ্কিতা বলেন, ‘সুশান্ত ভীষণ ভালো মানুষ ছিল। আমার এখনো অদ্ভুত লাগে যখন আমি বলি ‘ছিল’। তিন বছর পরে এখন তবু একটু ধাতস্থ হয়েছি। আগে তো এমন কথা বলতেই অস্বস্তি হতো আমার। আর আমি জানি কেন ওই ঘটনা ঘটেছিল। আমি তখন বলেও ছিলাম সবাইকে। কেউ তখন আমার কথা বিশ্বাস করেনি।’ যদিও এর থেকে বেশি কিছু খোলসা করে বলেননি অঙ্কিতা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension