আন্তর্জাতিক

সু চির বিরুদ্ধে নতুন পাঁচটি দুর্নীতির অভিযোগ

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে দুর্নীতির আরো পাঁচটি নতুন অভিযোগ এনেছে দেশটির সেনা সরকার। তার মধ্যে হেলিকপ্টার ভাড়া নেয়া ও কেনার অনুমতিপ্রদানের সঙ্গে সংযোগও রয়েছে। খবর আলজাজিরা।

গত ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পরে আটক করা হয় অং সান সু চিকে। এই পাঁচটি অভিযোগের প্রতিটিতে ১৫ বছর করে কারাদণ্ড ও জরিমানার সাজা হতে পারে তার।

এর আগেও সু চির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। এমনকি অবৈধভাবে ওয়াকি-টকি আমদানি করা এবং করোনাভাইরাসের কারণে দেয়া নিষেধাজ্ঞা অমান্য করায় তার ছয় বছরের কারাদণ্ডের সাজা হয়।

তবে সু চির সমর্থকরা বলছেন, শুধুমাত্র সেনাবাহিনী নিজেদের ক্ষমতা গ্রহণকে ন্যায়সংগত করতে এবং সুচির আবার ক্ষমতায় ফেরা রোধ করতেই এসব মামলা দেয়া হয়েছে। তবে সেনা সরকার এমন সব সমালোচনা অস্বীকার করেছে।

শুক্রবার মিয়ানমারের সেনাসরকারের মুখপাত্র মেজর জেনারেল জ মিন তুনকে এই বিষয়ে প্রশ্ন করা হলে বলেন, কেউ আইনের উর্ধ্বে নয়। আমি শুধু বলতে চাই, আইন অনুসারেই তার বিচার হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension