
ভারত
সোনিয়া গান্ধী লোকসভা নির্বাচন করবেন না
স্বাস্থ্যগত সমস্যার কারণে আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দিয়েছেন।
এর আগে বুধবার রাজ্যসভার নির্বাচনে রাজস্থান থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। সোনিয়া বলেছেন, স্বাস্থ্যগত এবং বয়স বেড়ে যাওয়ার কারণে আগামী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো না।
এই সিদ্ধান্তের পর আমি সরাসরি আপনাদের সেবা করার সুযোগ পাবো না। তবে অবশ্যই আমার মন ও হৃদয় সবসময় আপনাদের সঙ্গে থাকবে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।



