ভারত

সোশ্যাল দুনিয়ায় বিজেপিকে টক্কর দিতে ডিজিটাল কনক্লেভ অভিষেকের

রূপসী বাংলা ডেস্ক: সোশ্যাল মিডিয়াটা ভালো করে করতে হবে৷ সোশ্যাল মিডিয়াটা দেখে নিতে হবে, অভিষেক, ডেরেককে৷ নিজের বক্তব্যে বেশ কয়েকবার এই কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের সোশ্যাল মিডিয়ায় সচেতন করতে ডিজিটাল কনক্লেভের আয়োজন করা হয়েছে ১০ সেপ্টেম্বর নজরুল মঞ্চে৷ প্রধান বক্তা তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক পথ পেরিয়ে এসেছেন, সেখানে তাঁর মুখের কথাই কয়েক কোটি জনতার কাছে লড়াই করে বেঁচে থাকার ‘অক্সিজেন’ ছিল৷ রাস্তা নেমে লড়াই আর লাল শাসকের বিরুদ্ধে বিক্ষোভ আর প্রতিবাদের ভাষা, আজকের মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছিলেন বাংলার মানুষকে।

তবে সেদিন ছিল আলাদা। রাজনীতির গতিপথ অন্যদিকে ঘুরেছে। স্মার্টফোন আর Application এ ব্যস্ত মানুষ ফেসবুক, টুইটারে অনেক বেশি সময় কাটায়। ভার্চুয়াল দুনিয়া অনেক কাছে টানে আম জনতাকে। একই সঙ্গে গুরুত্ব কমেছে পড়ার মোড়ের পলিটিক্যাল আড্ডার। এখন যেন ফেসবুক গ্রুপেই বিতর্কের ঝড় উঠেছে।

আজকাল পৃথিবীর যেকোনো জননেতাই মানুষের সঙ্গে সর্বক্ষণ যোগযোগ রাখতে সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভর করে থাকেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে রাহুল গান্ধী, নরেন্দ্র মোদী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, টুইটারে বা ফেসবুকে কয়েক কোটি মানুষ এদের Follow করেন।

মমতার পরবর্তী প্রজন্মের রাজনীতিবিদ, তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইটার ফলোয়ারের সংখ্যা 27 লক্ষ ছাড়িয়েছে। মাঝে মাঝে টুইটারেই মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি, অনেক সমস্যার সমাধান করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension