ভারত

সৌরভ গাঙ্গুলীর বাড়িতে ফল-মিষ্টি পাঠালেন মমতা

করোনায় মুক্ত হওয়া ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলীর বাসায় ফল ও মিষ্টি পাঠিয়েছেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সৌরভের সঙ্গে দেখা করতে না পারলেও ফোন করে কিংবদন্তি এই ক্রিকেটারের খোঁজখবর নেন মমতা। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ফল-মিষ্টি, স্বাস্থ্যকর পানীয় পৌঁছে দেওয়া হয় সৌরভের বাড়িতে।

এদিন বেহালার বাড়িতে মুখ্যমন্ত্রী বার্তা-সহ ফল-মিষ্টি নিয়ে যান ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লে। সেখানে সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলী সেই উপহার গ্রহণ করেন।

সৌরভ এখন সুস্থ হলেও বাড়িতে হোম কোয়ারেন্টিনে রয়েছেন। গাঙ্গুলীর মেয়ে সানাও কয়েক দিন আগে করোনা আক্রান্ত হয়েছেন।

সানা ছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন সৌরভের কাকা দেবাশিস গঙ্গোপাধ্যায়।

জানা যায়, সৌরভ আক্রান্ত হওয়ার পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগেই পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা করান। সেই টেস্টে সানা ও ডোনাসহ সবাই নেগেটিভ হয়েছিলেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension