বাংলাদেশ

‘হাতিরঝিলের সড়কে ওরা ঘুড়ি ওড়ানোর সুতা বেঁধে রাখে’

ওরা ঘুড়ি ওড়ানোর সুতা সড়কের দুই প্রান্তে বেঁধে রাখে। মোটরসাইকেলচালকরা সেটা দেখতে পান না। সুতা গলায় বা শরীরের খোলা জায়গায় লেগে কেটে যায়। অনেক সময় মোটরসাইকেল নিয়ে চালক আছড়ে পড়েন সড়কে। এ ধরনের দুর্ঘটনার শিকার হয়ে অনেকেই মারাত্মক আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর হাতিরঝিলের পুলিশ কনকর্ড প্লাজা সংলগ্ন এলাকায় এমন দুর্ঘটনার শিকার হয়ে আহত হয়েছেন দৈনিক ইত্তেফাকের বিজ্ঞাপন বিপণন শাখার এক্সিকিউটিভ অফিসার মোসাদ্দেক বিল্লাহ রিপন (৪০)। এ ঘটনার পর হাতিরঝিল থানার পুলিশ ঘুড়ি ও সুতাসহ দুই শিশু-কিশোরকে আটক করেছে।

হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বলেন, এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে। এ জন্য শিশু-কিশোরদের অভিভাবকদের মাঝে সচেতনতা বাড়াতে হবে। নিছক খেলার ছলে বা দুষ্টামি করতে গিয়ে শিশু-কিশোররা এমন ঘটনা ঘটাচ্ছে। সুতা মোটরবাইকের চাকায় অথবা আরোহীর শরীরে লেগে বড় ধরনের দুর্ঘটনা ঘটছে। এ কারণে পুলিশ হাতিরঝিলের সড়কগুলোতে টহল অব্যাহত রেখেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension