যুক্তরাষ্ট্র

হামাসের উদ্দেশ্য ছিল সৌদি-ইসরাইল সম্পর্ক স্থাপন ভণ্ডুল করে দেয়া: বাইডেন

গত ৭ই অক্টোবর হামাসের হামলার উদ্দেশ্য ছিল সৌদি আরব ও ইসরাইলের মধ্যেকার সম্পর্ক স্থাপনের আলোচনা ভণ্ডুল করে দেয়া। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি গণমাধ্যমকে তিনি বলেন, হামাস খুব সম্ভবত তার উদ্দেশ্য হাসিলে সফল হয়েছে। এ খবর দিয়েছে ডন।

খবরে জানানো হয়, ওয়াশিংটনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বাইডেন এসব কথা বলেন। তিনি আরও যুক্ত করেন যে, হামাস এই সময়েই ইসরাইলে আক্রমণ করেছে কারণ তারা জানতো আমি সৌদির সঙ্গে বসতে যাচ্ছি। আর সৌদি আরব ইসরাইলকে স্বীকৃতি দেয়ার জন্য প্রস্তুত ছিল।

সৌদি-ইসরাইল সম্পর্ক স্থাপন ফিলিস্তিনিদের আরও একা করে দিতো। আর সেটি ঠেকাতেই মূলত ইসরাইলে হামলা চালায় হামাস। মার্কিন প্রেসিডেন্ট এখন যা দাবি করেছেন, তা এর আগেও পশ্চিমা গণমাধ্যমগুলোতে ইঙ্গিত দেয়া হয়েছিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension