কবিতাসাহিত্য

হিপোক্রেসি

ফারজিনা মালেক


স্বামী সন্তান নিয়ে আমার হাসি মাখা ছবিকে তুমি হিপোক্রেসি বল?
ডিয়ার বোল্ড,
তোমার হিপোক্রেসি তো তখন থেকেই শুরু
যেদিন ‘বিয়ে’ প্রথাকে না মেনেও
‘বিয়ে’ করেছিলে বাসা ভাড়া পাওয়ার জন্যে।

পরিবারের সবার সাথে মানিয়ে নেয়াকে তুমি ডিপ্লোম্যাসি বল?
ডিয়ার স্ট্রেইটফরওয়ার্ড,
চাকরি বাঁচাতে তুমিও কী তাই কর না, বল?
চুপ করে থাক না কী সময় সময়?

আমার ভারতীয় সিরিয়াল দেখা খুব হাস্যকর, তাই না?
বাচ্চার স্কুলের সামনে আড্ডা দেয়া?
বাটিকের জামা বেচা?
অমুক ভাবীর দেবরের সাথে, তমুক ভাবীর বোনের সম্মন্ধ?
খুব হাস্যকর? তাই না?
ডিয়ার সিরিয়াস,
আইইএলটিএস এর সিলি প্যারাগ্রাফগুলো কিভাবে পড় তুমি?

সুপারভাইজারের সিলি আইডিয়া,
চুপ করে থাকই তো তখন।
এত এত সিলি বিষয় তোমার চারপাশে,
বেঁচে আছ কিভাবে, বল তো?
শপিং এ যাও না নিশ্চয়ই? -‘মেয়েলী’ কাজ!’
নিউমার্কেটে দশ টাকা দরদাম- ভীষণ ছোটলোকি!
ব্র‍্যান্ড?- সাম্রাজ্যবাদের দোসর।’

ডিয়ার দ্বন্দ,
কাকে তুমি ছোট করো?
যেইসব মানুষকে ছোট করলে খুব বিপদে পড়বে না তুমি!
এই, ধরো, ভাত-কাপড়ও জুটলো
আবার শুক্র-শনিবারে, একটু বিপ্লবও হল।

ডিয়ার পার্টটাইম বিপ্লবী,
মাই ডিয়ার হিপোক্রেট,
কাছে আসো, কোলাকুলি করি।
আমরা আমরাই তো!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension