
বাংলাদেশ
হেফাজতের কেন্দ্রীয় নেতা মুফতি শরিফউল্লাহ গ্রেপ্তার
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগ।
ksrm
মঙ্গলবার (১৩) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আজহার মুকুল। তিনি জানান, যাত্রাবাড়ী থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় এজাহারনামীয় আসামি মুফতি শরিফউল্লাহ। ২০১৩ সালের ৬ মে যাত্রাবাড়ী থানায় তার বিরুদ্ধে মামলাটি হয়েছিল। আজ সন্ধ্যায় যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, মুফতি শরিফউল্লাহ গত ২০১৩ সালের ৬ মে যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে রুজুকৃত মামলার এজাহারনামীয় আসামী।❐



