আন্তর্জাতিকপ্রধান খবর

হোয়াইট হাউসের বিবাদের পর লন্ডনে জড়ো হয়েছেন ইউরোপীয় নেতারা

হোয়াইট হাউসে ট্রাম্প-জেলেনস্কি তিক্ত বৈঠকের পর ইউক্রেনের প্রতি সমর্থন নিয়ে আলোচনা করতে লন্ডনে জড়ো হয়েছেন শীর্ষ ইউরোপীয় নেতারা।

ইউক্রেনে ‘ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি’ নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের আমন্ত্রণে ১৫টি দেশের নেতা ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা সেখানে পৌঁছেছেন।

এর মধ্যে রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। এছাড়া কানাডা, চেকিয়া, স্পেন, ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ডস, রোমানিয়া ও তুরস্কের শীর্ষ নেতা বা প্রতিনিধিরা রয়েছেন সেখানে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিরোধের জেরে বহুল প্রত্যাশিত প্রাকৃতিক সম্পদ চুক্তিতে সই না করেই ওয়াশিংটন ত্যাগ করেন ইউক্রেনের নেতা। বিভিন্ন সূত্র বলছে, জেলেনস্কিকে তিক্তময় বৈঠকের পর হোয়াইট হাউস থেকে চলে যেতে বলা হয়।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন লন্ডনে যাওয়ার সময় বলেছেন, শান্তির পথ হচ্ছে শক্তি। দুর্বলতা আরও যুদ্ধের জন্ম দেয়। আমরা ইউক্রেনকে সমর্থন করব এবং ইউরোপীয় প্রতিরক্ষা জোরদার করব।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension