আন্তর্জাতিকগণমাধ্যমপ্রধান খবরপ্রবাসবাংলাদেশভারতযুক্তরাষ্ট্র

১ কোটি অতিক্রম করল রূপসী বাংলার পাঠক সংখ্যা

যুক্তরাষ্ট্র ভিত্তিক বাংলা পত্রিকা রূপসী বাংলা পত্রিকার অনলাইন পাঠক সংখ্যা ১ কোটি অতিক্রম করল। আজ নিউ ইয়র্কের স্থানীয় সময় মধ্যরাত ও বাংলাদেশের স্থানীয় সময় সকাল পর্যন্ত রূপসী বাংলা পত্রিকাটি অনলাইনে পড়েছেন পাঠক সংখ্যা ৮০ লক্ষ ৪ হাজার ৮শ’ ২৪ জন পাঠক।

এর মধ্য দিয়ে পত্রিকাটি যুক্তরাষ্ট্রের বাংলা পত্রিকার জগতে শীর্ষ অবস্থানে চলে এল।

রূপসী বাংলার সম্পাদক শাহ্‌ জে. চৌধুরী বলেন, এটি নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক। তবে এই অর্জন রূপসী বাংলার একলার নয়। এই অর্জন রূপসী বাংলার সকল পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট এবং শুভানুধ্যায়ীদের। তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী রূপসী বাংলা অনলাইন স্বচ্ছ সাংবাদিকতার ক্ষেত্রে যে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। এবং এই যে আজকে এক কোটি পাঠকের সঙ্গে রূপসী বাংলা যুক্ত হলো, এটা তারই স্বীকৃতি।

রূপসী বাংলা ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সম্পাদক শাহ্‌ জে চৌধুরীর কাঁধে ভর করে খুব নড়বড়ে পায়ে হাঁটতে শুরু করেছিল। একটি পত্রিকার জন্যে পাঁচ বছর খুব বেশি সময় নয়। আর সে পত্রিকা যদি হয় অনলাইন ভিত্তিক তাহলে তার পক্ষে দাঁড়ানোটা আরও কঠিন। যদিও ইতোমধ্যে রূপসী বাংলার একটি ট্যাবলয়েড সাপ্তাহিক হিসেবে প্রতি শুক্রবার প্রকাশিত হচ্ছে। পত্রিকাটি অনলাইন ভার্সনে ইপেপার হিসেবে সেটি পাঠকরা পড়তে পারছেন।

কিন্তু এ সময়ের মধ্যেই রূপসী বাংলা পত্রিকা পৌঁছে গেছে নিউ ইয়র্কের গণ্ডি ছাড়িয়ে উত্তর আমেরিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইটালি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের প্রবাসী ও বাংলা ভাষাভাষী মানুষদের কাছে। রূপসী বাংলা পত্রিকা এসব দেশের প্রবাসীদের জীবনের একটি অংশ হয়ে উঠেছে। রূপসী বাংলা পত্রিকা আমেরিকার প্রবাসী বাঙালি, বাংলাদেশ ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

জীবনপ্রবাহের নৈর্ব্যক্তিক গতিশীলতা ও জনমুখী আর্থ-সামাজিক-রাজনৈতিক-অসাম্প্রদায়িক বিকাশমানতায় গণমাধ্যমের যে ভুমিকা— সে ভূমিকায় অবতীর্ণ রূপসী বাংলা তা অটুট রাখতে বদ্ধপরিকর।

আসন্ন দিনগুলোতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হোক রূপসী বাংলা পত্রিকার পথচলার পাথেয়। দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকরা এগিয়ে আসবেন। সত্যের সংবাদে নির্ভীক থাকায় রূপসী বাংলা পত্রিকা আমেরিকা থেকে বাংলাদেশ অবধি আজ জনপ্রিয় ও পাঠকপ্রিয় পত্রিকা হিসেবে বিবেচিত।

রূপসী বাংলার সঙ্গে থাকুন।

রূপসী বাংলার পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট এবং শুভানুধ্যায়ী— সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension