
পটুয়াখালীতে অধিবাসের মধ্যে দিয়ে রাসের আনুষ্ঠানিকতা শুরু
পটুয়াখালী প্রতিনিধি: অধিবাসের মধ্যে দিয়ে পটুয়াখালীতে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কৃষ্ণের রাস উৎসবের আনুষ্ঠানিকতা। গতকাল রাত বারোটা এক মিনিটে সতের জােড়া যুগল প্রতিমা দর্শনের মাধ্যমে এ রাসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় শাঁখ, উলুধ্বনি এবং নাম কীর্তণে মুখরিত হয়ে ওঠে পুরো মন্দির প্রাঙ্গন।
কুয়াকাটা রাধা কৃষ্ণ মন্দির সেবাশ্রম স্বাস্থ্য বিধি মেনে সনাতন ধর্মাবলম্বীরা রাসের আনুষ্ঠানিকতা শুরু করেন।
পঞ্জিকা মতে আজ বৃহস্পতিবার দুপুর ১২ টা ১ মিনিটে শুরু হবে পূর্ণিমা। থাকবে পরদিন দুপুর ১ টা ৪৭ মিনিট পর্যন্ত।
প্রতি বছরের মতো এবারও পূর্ণিমার এ তিথিতে আগামীকাল কাকডাকা ভােরে কুয়াকাটা সমুদ্র সৈকত গঙ্গাস্নান করবে সনাতনীরা।
ইতোমধ্যে কুয়াকাটায় পূণ্যার্থীদের ভিড় জমতে শুরু করছে। তবে করােনা ভাইরাসর সংক্রমণ রােধে এবারে মেলা হচ্ছে না। শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই এ উৎসব চলবে ৫ দিন।



