সাহিত্য

আটলান্টিক সিটিতে মনোজ্ঞ কবিতা সন্ধ্যা

আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল অনুপম এক কবিতা সন্ধ্যা। গত ১৭ নভেম্বর, বুধবার সন্ধ্যায় সাউথ জার্সি পয়েটস কালেকটিভের উদ্যোগে স্টকটন বিশ্ববিদ্যালয়ের নোয়েস আর্টস গ্যারেজে দুই পর্বে এই কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

নোয়েস আর্টস গ্যারেজের গ্র্যান্ড ফাদার ক্লকে সন্ধ্যা সাতটার ঘণ্টাধ্বনি বাজতেই ডায়াসে হাজির হন কবি এমারি ডিজিওরজিও। প্রাণোচ্ছল এই তরুণীর প্রাণবন্ত সঞ্চালনায় কবিতা সন্ধ্যার প্রথম পর্বে একে একে তেরো জন কবি কবিতার ঝাঁপি খুলে বসেন। কবিদের অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চারিত পঙক্তিমালায় প্রেম-ভালোবাসা, রাজনীতি, সামাজিক অসংগতি, যুদ্ধ-বিগ্রহ, দেশপ্রেমের এক অপূর্ব সংমিশ্রণ ঘটে। ছুঁয়ে যায় মিলনায়তনে উপস্থিত কাব্যপ্রেমীদের।

কবিতা সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মূলধারার কবিকূলের সঙ্গে কবিতা পাঠে অংশগ্রহণ করেন বাংলাদেশি আমেরিকান কবি-সাংবাদিক সুব্রত চৌধুরী।, এমিলি হ্যামিলটন, ডিলন ক্লার্ক, জোয়েল ডায়াস, পিটার মারফি প্রমুখ ।

প্রথম পর্ব শেষে মিনিট দশেকের বিরতির পর দ্বিতীয় পর্বের শুরুতে কবি এমারি ডিজিওরজিও কবিতা সন্ধ্যার মূল আকর্ষণ কবি মার্টিন জুদে ফারাওয়েলের জীবনী ও তাঁর কাব্যচর্চার সংক্ষিপ্ত বিবরণ কাব্যপ্রেমীদের সামনে উপস্থাপন করেন। তাঁর আহবানে আমন্ত্রিত কবি ডায়াসে এসে দাঁড়াতেই কাব্যপ্রেমীরা তুমুল করতালিতে তাঁকে অভিনন্দিত করেন। কাব্যপ্রেমীদের শুভেচ্ছায় সিক্ত হয়ে প্রায় ঘণ্টাব্যাপী তিনি একে একে বেশ কয়েকটি কবিতা পাঠ করেন। তাঁর নান্দনিক ও শৈল্পিক পরিবেশনা কাব্যপ্রেমীদের মন ছুঁয়ে যায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension