বাংলাদেশ

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২১ আগস্ট) সকাল ১০টার পর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কার্যালয়ে স্থাপিত শহীদ বেদিতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় এক মিনিট নীরবতা পালন করেন তিনি।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে নিহতদের আত্মার শান্তি ও মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension