যুক্তরাষ্ট্র

২৪ নারীকে নিপীড়ন: সাবেক সিআইএ অফিসারের ৩০ বছরের জেল

বিভিন্ন দেশে দুই ডজনেরও বেশি নারীকে মাদক সেবন ও যৌন নিপীড়নের দায়ে ৩০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন সাবেক সিআইএ কর্মকর্তা ব্রায়ান জেফরি রেমন্ড। ৪৮ বছর বয়সি রেমন্ড ২০২৩ সালের নভেম্বরে যৌন নিপীড়ন এবং অন্যান্য অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের এক আদালত এই রায় দিয়েছেন।

ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার ইউএস অ্যাটর্নি ম্যাটিউ গ্রেভস জানিয়েছেন, রেমন্ড সরকারি কর্মচারী থাকাকালে সন্দেহভাজন নারীদেরকে তার সরকারি বাসস্থানে প্রলুব্ধ করে মাদকপান করাতেন এবং এর পর তাদের ওপর যৌন নির্যাতন চালাতেন।

বিচার বিভাগের সিনিয়র কর্মকর্তা নিকোল আর্জেন্টিয়েরি বলেছেন, রেমন্ড ১৪ বছর ধরে কয়েক ডজন নারীকে যৌন নির্যাতন করেছেন।

আদালত সূত্রে জানা যায়, রেমন্ডের সর্বশেষ পোস্টিং ছিল মেক্সিকো সিটিতে, যেখানে তিনি একাধিক নারীকে মাদকাসক্ত করে যৌন নির্যাতন করেন।

রেমন্ডের বিরুদ্ধে তথ্যের জন্য ২০২১ সালের অক্টোবরে এফবিআই সেখানকার জনসাধারণের কাছে আবেদন জানায়। তদন্ত শুরু হয় ২০২০ সালের ৩১ মে যখন একজন নগ্ন নারীকে মেক্সিকো সিটিতে তার বাসভবনের বারান্দা থেকে সাহায্যের জন্য চিৎকার করতে দেখা যায়।

রেমন্ডের ইলেকট্রনিক ডিভাইস থেকে উদ্ধার করা হয়েছে শত শত ছবি ও ভিডিও, যাতে অন্তত ২৪ জন অচেতন ও নগ্ন বা আংশিক নগ্ন নারীর ছবি দেখা যায়।

তিনি সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিতে বহু বছর ধরে কাজ করেছেন এবং পেরুসহ বিভিন্ন দেশে বসবাস করতেন। এফবিআই জানিয়েছে যে তিনি স্প্যানিশ ও ম্যান্ডারিন ভাষায় পারদর্শী ছিলেন।

সূত্র: এএফপি, এনডিটিভি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension