
২৫ স্কুল থেকে কোটি রুপি বেতন তোলার দায়ে শিক্ষিকা প্রেপ্তার
ভারতের উত্তর প্রদেশের শিক্ষিকা অনামিকা শুক্লা একই সঙ্গে চাকরি করতেন ২৫টি স্কুলে। গেল ১৩ মাসে বেতন তুলেছেন কোটি রুপি। ভালোই চালাচ্ছিলেন । কিন্তু শেষ রক্ষা হলো না। চাকরি থেকে ইস্তফা দিতে গিয়ে ধরা পড়ে গেলে এই শিক্ষিকা। তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
উত্তরপ্রদেশের রায়বেরিলির কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষিকা অনামিকা শুক্লা। একই সঙ্গে আম্বেদকর নগর, বাঘপত, আলিগড়, সাহারানপুর ও প্রয়াগরাজের মোট ২৫টি স্কুলে শিক্ষকতা করতেন তিনি। প্রদেশটির শিক্ষক-শিক্ষিকাদের ডিজিটাল তথ্য ভাণ্ডার তৈরি করতে গিয়ে এই বিষয়টি সামনে আসে।
দেখা গেছে, ২৫টি স্কুলে একজন মহিলা শিক্ষকতা করছেন। একই তথ্য ২৫টি স্কুলের নিজস্ব তথ্য ভাণ্ডারে রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১৩ মাস বিভিন্ন স্কুল থেকে মোট এক কোটি রুপি বেতন তুলেছেন ওই শিক্ষিকা। মার্চ মাসে ঘটনাটি সামনে আসতেই বেতন আটকে দেওয়া হয়।
উত্তরপ্রদেশে প্রত্যেক শিক্ষক-শিক্ষিকাকে অনলাইনে হাজিরা দিতে হয়। স্কুলে স্বশরীরে উপস্থিত হয়ে তবেই এই হাজিরা দেওয়া যায়। কিন্তু কীভাবে টানা কয়েক বছর এই জালিয়াতি করা সম্ভব হলো, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের স্কুল শিক্ষা দপ্তরের শীর্ষ কর্মকর্তা বিজয় কিরণ আনন্দ। ⛘
টাইমস অব ইন্ডিয়া



