
৪৬তম আমেরিকান মিউজিক এ্যাওয়ার্ড
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: মঙ্গলবার ৯ই অক্টোবর, ২০১৮, ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসের মাইক্রোসফ্ট থিয়েটারে অনুষ্ঠিত হয়ে গেল ৪৬তম আমেরিকান মিউজিক এ্যাওয়ার্ড। ট্রেসি এলিস রসের উপস্থাপনায় অনুষ্ঠানটি এবিসি নেটওয়ার্কে সিরাসরি সম্প্রচারিত হয়।
এবছর ৪৬তম আমেরিকান মিউজিক এ্যাওয়ার্ডে, টেইলর সুইফ্ট এবং ক্যামিলা ক্যাবেলো উভয়ই চার ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন।
আমেরিকান শিল্পী-গীতিকার টেইলর সুইফ্ট বছরের শ্রেষ্ঠ শিল্পীর ক্যাটাগরি সহ জনপ্রিয় ফিমেল আর্টিস্ট, জনপ্রিয় অ্যালবাম (পপ/রক) এবং বছর সেরা ট্যুর (টেইলর সুইফ্ট রেপুটেসান স্টেডিয়াম ট্যুর)এই চার ক্যাটাগরিতে বিজয়ী হন।
কিউবান-আমেরিকান শিল্পী-গীতিকার ক্যামিলা ক্যাবেলো বছরের শ্রেষ্ঠ নতুন শিল্পীর ক্যাটাগরি ছাড়াও দ্বৈত প্রচারনায়/সহযোগিতায়, বছরের সেরা মিউজিক ভিডিও এবং বছরের সেরা গান “হেভানা” র জন্য বিজয়ী হন।
এছাড়াও জনপ্রিয় মেইল আর্টিস্ট ক্যাটাগরিতে পোস্ট ম্যালন, জনপ্রিয় সাউণ্ড-ট্রেকের ক্যাটাগরিতে ব্লেক পান্থার, জনপ্রিয় ফিমেল আর্টিস্ট (কান্ট্রি) ক্যাটাগরিতে কেরি আন্ডারউড, জনপ্রিয় মেইল আর্টিস্ট (কান্ট্রি) ক্যাটাগরিতে কেইন ব্রাউন, জনপ্রিয় শিল্পী (রেপ/হিপ-হপ) ক্যাটাগরিতে কার্ডই-বি, জনপ্রিয় মেইল আর্টিস্ট (সউল/রিদম) ক্যাটাগরিতে খালিদ, জনপ্রিয় ফিমেল আর্টিস্ট (সউল/রিদম) ক্যাটাগরিতে রিয়ানা, জনপ্রিয় অলটারনেটিভ রক ব্যান্ড ক্যাটাগরিতে পেনিক!অ্যাট দা ডিসকো জয়ী হয়।
“আমেরিকান মিউজিক এ্যাওয়ার্ড” আমেরিকার গানের জগতের শিল্পীদের জন্য একটি জনপ্রিয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান যা ১৯৭২ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে।



