ভারত

৫১৫ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা মামলায় কৌস্তুভ রায়-শিবাজী পাঁজাকে গ্রেফতার করল সিবিআই

রূপসী বাংলা ডেস্ক:৫১৫ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা মামলায় গ্রেফতার ব্যবসায়ী কৌস্তুভ রায় এবং শিবাজী পাঁজা। গ্রেফতার করল সিবিআই। চতুর্থবার জেরার পর দুই চিরাগ কর্তাকে গ্রেফতার করল সিবিআই। তাঁঁদের বিরুদ্ধে বিপুল অর্থের ব্যাঙ্ক প্রতারণা ছাড়াও, তথ্যগোপনের অভিযোগও রয়েছে। জাল নথি দিয়ে বিভিন্ন ব্যাঙ্ক থেকে বিপুল পরিমাণ ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। সিবিআই সূত্রে খবর, একাধিক ব্যাঙ্ক থেকে নেওয়া সেই সমস্ত টাকা কোথায় গেল, বিদেশে পাচার করা হয়েছে কিনা, এই দুই ব্যবসায়ীর মোট সম্পত্তির পরিমাণ কত, এবং অবশ্যই ব্যাঙ্কের কোনও আধিকারিক এই প্রতারণা মদত দিয়েছে কিনা, খতিয়ে দেখছে সিবিআই। জেরায় সিবিআইকে সঠিক তথ্য দেয়নি এই দুই ব্যবসায়ী, সেইজন্যেই তাঁদেরকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরপি ইনফোসিস্টেমের কর্ণধার শিবাজী পাঁজা এবং কৌস্তুভ রায়কে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় গ্রেফতার করেছে সিবিআই। এসবিআই-সহ একাধিক ব্যাঙ্কের সঙ্গে ‘প্রতারণা’ করেছেন তাঁরা। প্রতারিত ব্যাঙ্কের তালিকায় রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ বিকানের-জয়পুর, কানাড়া ব্যাঙ্ক, এসবিআই, ফেডেরাল ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, সেন্ট্রাল ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক।

সিবিআইয়ের ব্যাঙ্ক ফ্রড সেকশনের আধিকারিকরা গ্রেফতার করেছে তাঁদের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, চারজন ডিরেক্টর মিলে আরপি ইনফোসিস্টেম নামে একটি সংস্থা তৈরি করেছিল। চারজনের মধ্যে রয়েছেন শিবাজী পাঁজা, কৌস্তুভ রায়, বিনয় বাসনা, দেবনাথ পাল। এই চারজনের বিরুদ্ধে জাল নথি দিয়ে বিভিন্ন ব্যাঙ্ক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়েছিল। এই সমস্ত তথ্য জানতেই সিবিআই দুই ব্যবসায়ীকে তিনবার ডেকে পাঠালেও ও প্রয়োজনীয় তথ্য চাইলেও তাঁরা দিতে পারেননি। এরপর চতুর্থবার তাঁদের তলব করা হয়। গোয়েন্দাদের মনে হয়েছে, এঁরা দুজনেই তথ্যগোপন করছে। তাই তাঁদের অবশেষে গ্রেফতার। আগামীকাল তাঁদের আদালতে তোলা হবে। জানা গিয়েছে, কৌস্তুভ-শিবাজী দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। এমনকি দুজনকে নিয়ে বেশ কয়েকটা জায়গায় তল্লাশি অভিযান চালাতে চায় সিবিআইয়ের গোয়েন্দারা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension