
বাংলাদেশ
৭ মার্চের জনসভা প্রচার লিফলেট বিতরন করেছে মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ
ঢাকা প্রতিনিধি:৭ মার্চের জনসভাকে সামনে রেখে প্রচার লিফলেট বিতরণ করেছে মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ।
সোমবার ৫ মার্চ দুপুরের দিকে মানিকগঞ্জ শহরের বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরন করেছেন জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।
লিফলেট বিতরনের সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, সাধারণ – সম্পাদক এ্যাডভোকেট পিপি আব্দুস সালাম ও জেলা আইনজীবী সমিতির সভাপতি ও আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ ফটো প্রমুখ।
আগামী দুইদিন জেলার বিভিন্ন স্থানে জনসভা প্রচার লিফলেট বিতরনের কাজ করবেন সংষ্কৃতি দল ও আওয়ামীলীগের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত বছরের ৩০ শে অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষনকে ইউনেস্কোর ওর্য়াল্ড ডকুমেন্টারি হেরিটেজ এর অন্তর্ভূক্তি হয়। এ উপলক্ষ্যে আগামী ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামীলীগ ।



