
২৪জন মন্ত্রী, ১৯জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: নতুন মন্ত্রিসভায় যারা থাকছেন তাদের নামের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ ০৬ জানুয়ারি রোববাবর বিকেল ৫টায় মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন।
পূর্ণমন্ত্রী হতে যাচ্ছেন যারা- ওবায়দুল কাদের- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, আ ক ম মোজাম্মেল হক- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ড. মো. আব্দুর রাজ্জাক- কৃষিমন্ত্রী, আসাদুজ্জামান খাঁন কামাল- স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মোহাম্মদ হাছান মাহমুদ- তথ্য মন্ত্রণালয়, আনিসুল হক- আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়,আ হ ম মুস্তফা কামাল- অর্থ মন্ত্রণালয়, মো. তাজুল ইসলাম- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ডা. দীপু মনি- শিক্ষা মন্ত্রণালয়, এ কে আব্দুল মোমেন- পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়, এম এ মান্নান পরিকল্পনা মন্ত্রণালয়, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন- শিল্প মন্ত্রণালয়, গোলাম দস্তগীর গাজী- বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়, জাহিদ মালেক- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সাধন চন্দ্র মজুমদার- খাদ্য মন্ত্রণালয়, টিপু মুন্সী বাণিজ্য মন্ত্রণালয়, নুরুজ্জামান আহমেদ- সমাজ কল্যাণ মন্ত্রণালয়, শ ম রেজাউল করিম- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, শাহাব উদ্দিন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বীর বাহাদুর উ শৈ সিং- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, সাইফুজ্জামান চৌধুরী- ভূমি মন্ত্রণালয়, মো. নুরুল ইসলাম সুজন- রেলপথ মন্ত্রণালয়, স্থপতি ইয়াফেস ওসমান- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মোস্তফা জব্বার- ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়।
প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন- কামাল আহমেদ মজুমদার (শিল্প), ইমরান আহমেদ (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান), মো. জাহিদ আহসান রাসেল (যুব ও ক্রীড়া), নসরুল হামিদ (বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ), মো, আশরাফ আলী খান খসরু (মৎস্য ও প্রাণিসম্পদ), মন্নুজান সুফিয়ান (শ্রম ও কর্মসংস্থান), খালিদ মাহমুদ চৌধুরী ( নৌ পরিবহন), মো. জাকির হোসেন (প্রাথমিক ও গণশিক্ষা), মো. শাহরিয়ার আলম (পররাষ্ট্র), জুনাইদ আহমেদ পলক (তথ্য ও যোগাযোগ প্রযু্ক্তি বিভাগ), ফরহাদ হোসেন (জনপ্রশাসন), স্বপন ভট্টাচার্য (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়), জাহিদ ফারুক (পানি সম্পদ), মো. মুরাদ হাসান (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ), শরিফ আহমেদ (সমাজকল্যাণ), কে এম খালিদ (সংস্কৃতি বিষয়ক), ডা. মো. এনামুর রহমান (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ), মো. মাহবুব আলী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন) এবং শেখ মোহাম্মদ আবদুল্লাহ (ধর্ম বিষয়ক)।
উপমন্ত্রী হতে যাচ্ছেন- বেগম হাবিবুন নাহার (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন), এ কে এম এনামুল হক শামীম (পানি সম্পদ) এবং মহিবুল হাসান চৌধুরী নওফেল (শিক্ষা)।



