
অভিনেত্রীর গাড়িতে শতাধিক মদের বোতল, নেওয়া হলো পুলিশি হেফাজতে
তামিল অভিনয় শিল্পী রাম্য কৃষ্ণণের গাড়ি থেকে একশ’রও বেশী মদের বোতল উদ্ধার করেছে চেন্নাই পুলিশ।
এ ঘটনায় রাম্যা কৃষ্ণণেকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজ জানিয়েছে, দক্ষিণ ভারতের মামল্লপুরম থেকে চেন্নাই যাওয়ার পথে চেঙ্কালপেট নামক জায়গায় চেকপোস্টে রাম্যার গাড়ি আটকে দেয় পুলিশ।
এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে ৯৬ বোতল বিয়ার এবং ৮ বোতল ওয়াইন উদ্ধার করা হয়। যা বৈধ নয়।
সেসময় রাম্য ও তার বোন বিনয়া কৃষ্ণণ গাড়িতে উপস্থিত ছিলেন। গাড়িতে মদের বোতল পাওয়ায় তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়। গাড়ির চালককে গ্রেফতার করা হলেও জেরা করার পর ব্যক্তিগত জামিনে মুক্তি পান রাম্য ও তার বোন।
ভারতের দীর্ঘ দিনের লকডাউনের পরে তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের শাখাগুলোতে মদ বিক্রি শুরু হলেও চেন্নাইতে এখনও শুরু হয় নি।
এর মধ্যেই শতাধিক মদের বোতল নিয়ে পুলিশের কাছে আটক হলেন ‘বাহুবলী’খ্যাত অভিনয় শিল্পী রাম্য। ⛘



