প্রবাস

নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে জনপ্রিয় বাংলাদেশি প্রার্থী জয় চৌধুরী

নিউইয়র্ক প্রতিনিধি: অগ্রিম ভোট বা আর্লি ভোটে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির আসছে ২৩ জুনের নির্বাচনে বাংলাদেশি প্রার্থী জয় চৌধুরীর ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন বলে জানা গেছে।

তবে তার আগে ১৩ থেকে ২২ জুন পর্যন্ত চলবে নিউ ইয়র্কে ডেমোক্রেটিক প্রাইমারিতে অগ্রিম ভোট প্রদান।

বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস, উডসাইড, ইস্ট এলমার্স্ট ও করোনা এলাকার অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৪-য়ে এশিয়ান কমিউনিটির একমাত্র প্রার্থী বাংলাদেশি জয় চৌধুরী। ব্যালেটে অ্যাসেম্বলি প্রার্থীদের মধ্যে প্রথমেই রয়েছে জয় চৌধুররীর নাম ও ছবি।

জানা গেছে, অ্যাবসেন্টি ব্যালট ও অগ্রিম ভোট প্রদানে জয় চৌধুরীর পক্ষে বাংলাদেশিসহ সাউথ এশিয়ান কমিউনিটির ব্যাপক সাড়া মিলেছে। বাংলাদেশি, ভারতীয়, নেপালি, তিব্বতিয়ান, পাকিস্তান ও চীন কমিউনিটির নেতৃবৃন্দরা জোটবদ্ধ হয়ে জয় চৌধুরীর পক্ষে প্রচারণায় নেমেছেন। এরিয়া ভিত্তিক নিজস্ব টিম গঠন করে প্রতিটি ব্লকে প্রচারণা চালাচ্ছেন স্বেচ্ছাসেবী বাংলাদেশি ও সাউথ এশিয়ান কমিউনিটির নেতারা।

নিউ ইয়র্কের বাংলাদেশিদের প্রাণ কেন্দ্র জ্যাকসন হাইটসের এই নির্বাচনী এলাকায় প্রায় অর্ধেকের বেশী এশিয়ান কমিউনিটির বসবাস। শুধু বাংলাদেশি ভোটারই রয়েছে প্রায় ৩ হাজার। প্রায় ১২ হাজার এশিয়ান কমিউনিটির এই অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টে জয় চৌধুরীর বিপরীতে শ্বেতাংগ ও হিস্পানিক কমিউনিটির ৪জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
ফলে এশিয়ান কমিউনিটির একমাত্র প্রার্থী হিসেবে জয় চৌধুরীর বিজয়ের সম্ভাবনাই বেশী বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে (এনডোর্সমেন্ট) ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী বার্নিসেন্ডার্স সমর্থক গোষ্ঠীসহ যুক্তরাষ্ট্রের মূলধারা, নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশীসহ এশিয়ানভূক্ত সকল দেশের বৃহত্তম আঞ্চলিক সংগঠনগুলো জয় চৌধুরীকে সমর্থন জানিয়েছে। শ্বেতাঙ্গ ও হিস্পানিক কমিউনিটির কয়েকটি সংগঠনও জানিয়েছে সমর্থন।

সাউথ এশিয়ান আমেরিকান ভোটার এসোসিয়েশন (এসএএভিএ) আহ্বা‌য়ক জয় চৌধুরী ছিলেন যুক্তরাষ্ট্রের বৃহত্তম রাজনৈতিক দল যুব ডেমোক্রেটের নির্বাচিত ট্রেজারার। এছাড়া তিনি নিউইয়র্কের লাগোর্ডিয়া কলেজ স্টূডেন্ট এসোসিয়েশনের দু’বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

‘জয় চৌধুরী জিতলে, বাংলাদেশ জিতবে’, এই শ্লোগানে বাংলাদেশিসহ সাউথ এশিয়ান কমিউনিটির মানুষেরা কাজ করছেন জয় চৌধুরীর প্রচারণায়। ⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension