
আন্তর্জাতিকপ্রধান খবর
মরক্কোর ভূমিকম্পে নিহত ২০০০ ছাড়িয়েছে
মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, ভূমিকম্পে আহত হয়েছেন এক হাজার ৪০০ এর বেশি বাসিন্দা। খবর বিবিসি।
গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় দিবাগত রাত ১১টার দিকে এ ভূমিকম্প ঘটে।
ভূমিকম্পে ব্যাপক হতাহতের এ ঘটনায় দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় খাবার ও অন্যান্য সাহায্য পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকার অনেকেই খোলা জায়গায় রাত কাটাচ্ছেন।
ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মারাক্কেশ শহর থেকে ৭১ কিলোমিটার দূরে অ্যাটলাস পর্বতমালা এলাকার সাড়ে ১৮ কিলোমিটার গভীরে।
এছাড়া ৩৫০ কিলোমিটারের দূরে রাজধানী রাবাতসহ দূরে কাসাব্লাঙ্কা, আগাদির ও এসাউইরাতেও কম্পন অনুভূত হয়েছিল।



