প্রবাস

নিউ ইয়র্কে আন্তর্জাতিক লোক-সংগীত উৎসব উপ্লক্ষে সভা

জ্যাকসন হাইটসের গ্রিনটাচ সেন্টারে আন্তর্জাতিক লোক-সংগীত উৎসব ২০২৩ উপযাপন উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতে সভাপতিত্বে করেন উপযাপন কমিটির আহ্বায়ক কাজী আজম। সঞ্চালনা করেন সদস্য সচিব ভিক্টর লিয়াকত এলাহি।

আগামী নভেম্বর ২০২৩ মাসের শেষ সপ্তাহে জ্যাকসন হাইট্স বা জ্যামাইকার যে কোনো সুবিধাজনক জায়গায় উৎসব অনুষ্ঠিত হবে এবং উৎসব উপলক্ষে একটা স্মরণিকা প্রকাশ করা হবে বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়। বীর মুক্তিযোদ্ধা, কবি ও লেখক সৈয়দ হাসমত আলীকে স্বরনিকা প্রকাশের দায়িত্ব দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী সভা অনুষ্ঠিত হবে আগামী ৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় গ্রিনটাচ সেন্টারে। সভায় সঙ্গীত প্রিয় সকলকে উপস্থিত থাকার জন্য সবিনয় অনুরোধ জানান হয়।

সভায় বক্তব্য রাখেন সৈয়দ হাসমত আলী, আবু তালেব চৌধুরী, রুনা রায়, মো. জাকির হোসেন, এমডি মনিরুল ইসলাম, এ্যাড. মুজিবুর রহমান, এম মতিউর রহমান, মো. সোহেল, ডা: নরাগিস রহমান, ফারজানা হক, রীনা আবেদিন, ডা. মুজিবুল হকম আরবিএম সালাবত জং চৌধুরী, হাজী আব্দুর রহমান প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension