প্রবাস

আটলান্টিক সিটিতে বিএএসজে ও রোওয়ান বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে স্বাস্থ্য ক্যাম্প

আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) স্বাস্থ্য ক্যাম্প আয়োজিত হয়েছে।

আটলান্টিক সিটির ফেয়ারমাউনট এভিনিউয়ের বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি, রোওয়ান বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল বিভাগ ও আটলান্টিক কাউন্টির শেরিফ অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য ক্যাম্পে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

এদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্বাস্থ্য ক্যাম্পের কার্যক্রম চলে। কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই বিভিন্ন কমিউনিটির সাধারণ মানুষ বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ পায়।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক বাংলাদেশ কমিউনিটিসহ বিভিন্ন কমিউনিটির লোকজন স্বাস্থ্য ক্যাম্প কার্যক্রম সফল করতে সহযোগিতা করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension