প্রবাস

এনওয়াইপিডির দুই বাংলাদেশী আমেরিকান কর্মকর্তার পদোন্নতি

নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের সার্জেন্ট রুবেল নাথ ও সার্জেন্ট মোহাম্মদ আব্দুর রহিম নামে বাংলাদেশী আমেরিকান দুই পুলিশ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন।

গেল মঙ্গলবার (২১ নভেম্বর) নিউ ইয়র্ক সিটির পুলিশ প্লাজায় আয়োজিত এক সার্জেন্ট রুবেল নাথ ও সার্জেন্ট মোহাম্মদ আব্দুর রহিমকে সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ কমিশনার এডওয়ার্ড এ ক্যাবানের তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন।

পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা এই এই পদে পদায়ন পেয়েছেন বলে বাপার পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্জেন্ট রুবেল নাথের পৈত্রিক বাড়ি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার অধীন। বাবা কানাই বন্ধু নাথ ও মা রূপসী দেবী দুজনেই শিক্ষক। তিনি ২০০০ সালে আমেরিকায় আসেন। এরপর স্ট্যটান আইল্যান কলেজ থেকে হিসাব বিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন। বর্তমানে রুবেল নাথের বাবা নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ট্রাফিক এজেন্ট হিসেবে কর্মরত রয়েছেন।

নিউ ইয়র্ক পুলিশে সার্জেন্ট মোহাম্মদ আব্দুর রহিমের পৈত্রিক বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে। তিনি চট্টগ্রাম কলেজ থেকে রসায়ন বিভাগে অনার্স ও মাস্টার্স করেন। আব্দুর রহিম ২০১১ সালে যুক্তরাষ্ট্রে ইমিগ্রেন্ট হয়ে আসেন। ২০১৩ সালের ডিসেম্বর নিউ ইয়র্ক পুলিশের ট্রাফিক এজেন্ট হিসাবে ২০১৫ সালের জুলাই মাসে হিসাবে যোগ দেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সার্জেন্ট রুবেল নাথ ও সার্জেন্ট মোহাম্মদ আব্দুর রহিমের পদোন্নতিতে বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদুর সিদ্দিক এবং সেক্রেটারি ক্যাপ্টেন একেএম আলম অভিনন্দন জানান। তাদের সাফল্য পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা)মিডিয়া লিয়াজন ডিটেক্টিভ জামিল সারোয়ার জনি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক বাপা’র বোর্ড মেম্বার ক্যাপ্টেন মিলাদ খান , সার্জেন সাঈদুল , সার্জেন্ট সাইফুলইসলাম , সার্জেন্ট মোঃ লতিফ , সার্জেন্ট মাহমুদ, সার্জেন্ট হোসাইন, অফিসার রহমান, সাবেক বাপা’র নেতৃবৃন্দ, বাপা’র সদস্যসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশাজীবী মানুষ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension