
বিনোদন
ওটিটিতে ‘শনিবার বিকেল’ মুক্তি আজ
দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি না মিললেও এবার মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমাটি আজ মুক্তি পেতে যাচ্ছে ভারতীয় প্ল্যাটফরম সনি লাইভে।
হলি আর্টিজানের নির্মম ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত ছবিটি দেশের সেন্সর বোর্ডে আটকে আছে প্রায় সাড়ে ৪ বছর ধরে।
এ ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত চ্যাটার্জী, নুসরাত ইমরোজ তিশা, ইন্তেখাব দিনার এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।



