অর্থনীতি ও বাণিজ্যযুক্তরাষ্ট্র

ক্রেতা টানতে বাকিতে বিক্রি

চলতি ছুটির মৌসুমে ক্রেতা টানতে বাকিতে বিক্রি করছেন যুক্তরাষ্ট্রের খুচরা ব্যবসায়ীরা। ক্রেতাদের কেনাকাটার সুবিধার্থে নতুন এ পরিকল্পনা প্রণয়ন করেছেন তারা।

এর মাধ্যমে ক্রেতারা কোনো পণ্য কেনার পর আংশিক অর্থ প্রদান করলেই চলবে। বাকিটা কিস্তিতে পরিশোধ করতে হবে।

স্বল্পমেয়াদি এ ঋণের সুদহার অত্যন্ত কম। এর মাধ্যমে খুচরা বিক্রেতারা লাভবান হবেন বলে আশা করা যাচ্ছে। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এ ধরনের পদ্ধতি ঋণগ্রহণকে উৎসাহিত করে।

এ কারণে গ্রাহক অতিরিক্ত ঋণের ঝুঁকিতে পড়তে পারেন। ছুটিতে যারা পরিবার ও বন্ধুদের জন্য একাধিক উপহার কেনেন, তাদের জন্য এ অফার আকর্ষণীয় মনে হতে পারে।

এপি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension