
রূপসী বাংলার প্রতিনিধি সুব্রত চৌধুরীর বাবা মারা গেছেন
আটলান্টিক সিটি প্রতিনিধি: রূপসী বাংলা পত্রিকার যুক্তরাষ্ট্রের নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটি প্রতিনিধি সাংবাদিক সুব্রত চৌধুরীর বাবা মারা গেছেন।
সুব্রত চৌধুরী জানান, তার বাবা দীপেশ চৌধুরী দীর্ঘদিন রোগ ভোগের পর গেল ২৮ নভেম্বর (মঙ্গলবার) রাত ১০টা ২৮ মিনিটে চট্টগ্রামের একটি ক্লিনিকে মারা যান।
নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটি নিবাসী লেখক- সাংবাদিক সুব্রত চৌধুরী পিতৃহারা হলেন।তাঁর পিতা দীপেশ চৌধুরী দীর্ঘদিন রোগ ভোগের পর গত ২৮ নভেম্বর, মংগলবার রাত ১০ টা ২৮ মিনিটে চট্টগ্রামের একটি ক্লিনিকে মারা যান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। পেশাগত জীবনে তিনি চট্টগ্রামের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্মরত ছিলেন।
গত ২৮ নভেম্বর, মঙ্গলবার রাতে চট্টগ্রামের বলুয়ারদীঘি মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
দীপেশ চৌধুরীর মৃত্যুতে কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ, নিউ জারসি রাজ্য সিনেটর ভিন্স পলিসতিনা , এসেম্বলিম্যান ডন গার্ডিয়ান, এসেম্বলিওম্যান ক্লারা সুইফট, আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, আটলান্টিক কাউন্টির কমিশনার এট লারজ কারেন ফিৎজপ্যাটরিক,আটলান্টিক সিটি কাউন্সিল সভাপতি এ্যারন রেনডলফ, সিটি কাউন্সিল সহ সভাপতি কলিম শাহবাজ, কাউন্সিলম্যান মো. হোসাইন মোর্শেদ, কাউন্সিলম্যান এম আনজুম জিয়া, কাউন্সিলম্যান জেসি কার্টজ, কাউন্সিলম্যান এট লারজ জর্জ টিবিট, কাউন্সিলওম্যান এট লারজ স্টিফেনি মার্শাল, আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক কমিটির চেয়ারম্যান মাইক সুলেমান, আটলান্টিক সিটির পাবলিক স্কুল সমূহের সুপারিনটেনডেনট ড. লা কোয়েটা স্মল, আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভাপতি শে স্টিল, সহসভাপতি প্যাটরিসিয়া বেইলি, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান, সাধারণ সম্পাদক মো. সোহেল আহমদ প্রমুখ ।



