
আন্তর্জাতিক
গাজায় ইসরায়েলের মন্ত্রীর ছেলে নিহত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের যোদ্ধাদের হামলায় ইসরায়েলি এক মন্ত্রীর ছেলে নিহত হয়েছেন। তিনি গাজায় স্থল অভিযানে অংশ নিয়েছিলেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) আরও দুজন সেনা নিহত হওয়ার তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
ওই দুই সেনার একজন হলেন ইসরায়েলের বর্তমান যুদ্ধকালীন মন্ত্রীসভার দপ্তরবিহীন মন্ত্রী গাদি ইজেনকোতের ছেলে গাদ ইজেনকোত। নিহত অপর সেনা হলেন জোনাথান ডেভিড ডিচ।
বর্তমানে মন্ত্রীর দায়িত্ব পালন করা গাদি ইজেনকোত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধানও ছিলেন।



