প্রবাস

নিউ ইয়র্কে কম্বল বিতরণ করল জ্যামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশন

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জ্যামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশন (জেবিএ)। গেল বুধবার (৬ ডিসেম্বর) বৈরি আবহাওয়ায় স্থানীয় বিদেশি ও বাংলাদেশিদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ আয়োজনের প্রধান অতিথি কুইন্স বরোর প্রেসিডেন্ট ডোনাভান রিচাডর্স বলেন, নিউ ইয়র্কে প্রতি বছর শীতের বৈরি আবহাওয়া দরিদ্র ও বাস্তুহারা মানুষদের ওপর বিরূপ প্রভাব ফেলে। সাধারণ মানুষের স্বভাবিক জীবন যাত্রা ব্যহত হয়। শীতার্ত ও হতদরিদ্র মানুষের দিকে সাহায্য নিয়ে সহানুভূতির হাত প্রসারিত করে জ্যামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশন মানবিক উদ্যোগ নিয়েছে।

বুধবার দুপুরে ১৬৯ স্ট্রিট ও জ্যামাইকা এভিনিউয়ে প্রায় তিন শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিতরণের আগে সংগঠনের কোষাধ্যক্ষ আহনাফ আলমের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান হয়। সভাপতিত্ব করেন জ্যামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইনকের সভাপতি গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও এবং সাপ্তাহিক আজকাল পত্রিকার সম্পাদক শাহনেওয়াজ। আলোচনায় অংশ নেন সংগঠনের উপদেষ্টা এম এ ওসমান গনি, সমাজসেবক ফখরুল ইসলাম দেলোয়ার, সাধারণ সম্পাদক রাব্বী সৈয়দ, সহ সভাপতি রীনা সাহা, সহ সাধারণ সম্পাদক আনজাম সিদ্দিকী রাফি, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ আলী প্রমুখ।

জেবিএ সভাপতি শাহনেওয়াজ বলেন, ‘নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করা মানবতার সেবা। এমন মহৎ কাজই মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়। ছোট্ট এই প্রচেষ্টা দ্বারা জ্যামাইকায় বসবাসকারী শীতার্ত সব মানুষের শীত নিবারণের জন্য প্রয়োজনীয় শীতবস্ত্র দেওয়া সম্ভব নয়। কিন্তু আমাদের এই ছোট উদ্যেগের ফলে কিছু মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। এটা নতুন এ সংগঠনের সার্থকতা বলে আমি মনে করি। জাতি-ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে সমাজের ধনাঢ্য ও বিত্তবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে অবশ্যই দাঁড়ানো উচিত।’

কম্বল বিতরণ আয়োজনে নিউ ইয়র্ক সিটি মেয়রের প্রতিনিধি, মূলধারার রাজনীতিক, সাংবাদিকসহ আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান বাবু, মরিয়ম মারিয়া, জলি আহমেদ, এডভোকেট কামরুজ্জামান বাবু, সামিউল করিম আলমগীর, বদরুদ্দোজা সাগর, মোতালিব সিকদার, মোস্তফা অনিক রাজ, বেলাল আহমদ, বদরুদ্দোজা সাগর, মোসলেহউদ্দিন খান সেলিম, মাহবুবুল ফিরোজ, হুমায়ুন কবীর তুহিন প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension