ভারত

কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিল ভারতের সুপ্রিম কোর্ট

ভারতের জম্মু ও কাশ্মীরকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দিতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। অর্থাৎ, আর তা কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে পড়বে না।

রাজ্যের মর্যাদা দিয়ে জম্মু ও কাশ্মীরে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিধানসভা নির্বাচনের আয়োজন করতে হবে। নির্বাচন কমিশনকে সেই নির্দেশ দেয়া হয়েছে। সোমবার এ রায় দেয় সুপ্রিম কোর্ট। খবর: আনন্দবাজার পত্রিকার।

২০১৯ সালে ভারতীয় সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদটি বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ অধিকার বিলোপ করেছিল নরেন্দ্র মোদি সরকার। সেই মামলার রায়ে সোমবার সুপ্রিম কোর্টের বক্তব্য, অনুচ্ছেদ ৩৭০-এ জম্মু ও কাশ্মীরকে যে বিশেষ অধিকার দেয়া হয়েছিল, তা সাময়িক। কাশ্মীরের গণপরিষদ বাতিল হয়ে যাওয়ার পরেও রাষ্ট্রপতির ওই অনুচ্ছেদ বাতিল করার অধিকার ছিল। ফলে যা হয়েছে, তা অসাংবিধানিক নয়। জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরে পাবে। তবে লাদাখ কেন্দ্র শাসিত অঞ্চলই থাকবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।

এদিকে, কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা ওমর আবদুল্লাহ সোমবার সকালে এক্স হ্যান্ডেলে নিজের বাড়িতে তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ করেছেন। তালার ছবিও পোস্ট করেছেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension