আন্তর্জাতিক

ইউরোপে পুনর্বাসিত হচ্ছে ৬১ হাজার শরণার্থী

ইউরোপীয় স্বরাষ্ট্রবিষয়ক কমিশনার ইলফা ইয়োহানসন এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার জেনেভায় জাতিসংঘের গ্লোবাল রিফিউজি ফোরামের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আগামী দুই বছরে ৬১ হাজার শরণার্থীকে পুনর্বাসিত করার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার ইউরোপীয় স্বরাষ্ট্রবিষয়ক কমিশনার ইলফা ইয়োহানসন এ তথ্য জানিয়েছেন।

জেনেভায় জাতিসংঘের গ্লোবাল রিফিউজি ফোরামের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ২০১৫ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নে ১ লাখ ৭৫ হাজার শরণার্থীকে সুরক্ষা দিয়ে পুনর্বাসিত করেছি। এখন আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ২০২৪ ও ২০২৫ সালে ১৪টি সদস্য রাষ্ট্রে অন্তত ৬১ হাজার মানুষকে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে পুনর্বাসন করা হবে।’

এর মধ্যে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) পরিচালিত কর্মসূচির মাধ্যমে পুনর্বাসিত করা হবে ৩১ হাজার মানুষকে? সাম্প্রতিক বছরগুলোর তুলনায় সংখ্যাটি কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন ইয়োহানসন। তবে ইইউর ২৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে কোন ১৪টি রাষ্ট্র শরণার্থী গ্রহণ করবে তা জানান তিনি।

ইউএনএইচসিআরের পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে এমন ব্যক্তিদের পুনর্বাসন করা হবে, যারা আনুষ্ঠানিকভাবে এক দেশে সুরক্ষা চেয়েছেন, কিন্তু অন্য দেশে স্থানান্তরিত হতে আপত্তি নেই। ইয়োহানসন আরো বলেন, গত তিন বছরে জোটের সদস্যরা অন্তত ১০ লাখ মানুষকে সুরক্ষা দিয়েছে। অর্থাত্, বিশ্বের প্রায় ২০ শতাংশ শরণার্থী গ্রহণ করেছে ইউরোপীয় ইউনিয়ন। -ইনফোমাইগ্রেন্টস

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension