
রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) আসনের আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ পারসেন্ট ভোটার ভোট কেন্দ্রে হাজির করতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার জন্য এই ৯০ পারসেন্ট লোককে দিয়ে নৌকা মার্কায় ভোট দিতে হবে।
মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় জিল্লুল হাকিম এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম আরো বলেন, বিএনপি নির্বাচন বয়কট করেছে।
তারা নির্বাচন প্রতিরোধ করবে। যদিও প্রতিরোধ করার ক্ষমতা বিএনপির নেই। তাদের নির্বাচন প্রতিরোধ করার ক্ষমতা যদি থাকত, তাহলে তারা নির্বাচনে আসত। কিন্তু ওদের সাংগঠনিক কাঠামো এই পর্যায়ে নেই যে ওরা নির্বাচন করবে।
ওরা ঢাকায় যে আন্দোলনের ডাক দেয়, আপনারা দেখেন ওই চিহ্নিত লোকগুলোই ঢাকায় যায়, ফেসবুকে স্ট্যাটাস দেয়। আবার এখনো বলে যে নির্বাচন হবে না।
জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত ওই সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



