প্রবাস

হবিগন্জ জেলা কল্যান সমিতি যুক্তরাষ্ট্রএর বার্ষিক বনভোজন ও মিলন মেলা সম্পন্ন।

হাকিকুল ইসলাম খোকন বাপসনিঊজ :উদ্বেগ আর উৎকন্ঠার মধ্য দিয়ে সম্পন্ন হল হবিগন্জে প্রবাসীদের প্রিয় সংগঠনের বার্ষিক বনভোজন ও মিলন মেলা২০১৮, ২১শে জুলাই দুপুর পর থেকে মূশলধারে বৃষ্টিতে নিউইয়র্ক সিটি জলাবদ্ধতার সৃষ্টি করে। আবহাওয়ার খবরে ২২শে জুলাই রবিবার বৃষ্টির সম্ভাবনা থাকায় সংগঠনের নেতৃবৃন্দ ছিল উদ্বেগ উৎকন্ঠায়, কিন্তু ছিল অসীম মনোবল। অবশেষে পরিছন্ন আকাশে যথা সময়ে আমন্ত্রিত হবিগন্জবাসী উপস্থিত হন লং আইল্যান্ডের ছায়াঘেরা হ্যাকশেয়ার স্টেট পার্কে।

ধীরে ধীরে জনাগমনে বনভোজন পরিনত হয় মিলন মেলায়। খেলাধূলা আর আড্ডায় হ্যাকশেয়ার পার্কের ফিল্ড ২- এর সন্নিকটের পেভিলিয়ন পরিপূর্ণ হয়ে সবুজ বৃক্ষের ছায়াতল পরিনত হয় এক খন্ড হবিগন্জে, বেলা যত বাড়ছে আমন্ত্রিত অথিতি সংখ্যা বাড়ছে, একে একে উপস্থিত হয়ে বনভোজন ও মিলন মেলা রূপ নেয় প্রানবন্ত উৎসবে। প্রতি বছরের ন্যায় বনভোজনের আয়োজন  করা হলেও এ বছর প্রবাসী হবিগন্জ বাসীর আগ্রহ বাড়ে এডভোকেট আবু জাহির-এমপির আগমনের খবর শুনে।

ছেলে মেয়ের দৌড়, ফুটবল খেলা, মহিলাদের পিলো শেষ করে দুপুরের খাবারের পরই সদস্য সচিব সাব্বির হোসেনের কন্ঠে ভেসে আসে আমন্ত্রিত অথিতিদের অভিবাধন বক্তব্য।

সভাপতি শফি উদ্দীন তালুকদারকে সভাপতির আসন গ্রহন করার আহ্বানের মাধ্যমে সাধারন সম্পাদক মো: রেজাউল আজাদ ভূঁইয়ার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অথিতির আসন গ্রহন করেন- হবিগন্জ- লাখাই থেকে নির্বাচিত সংসদ সদস্য  বিদ্যুৎ জ্বালানী ও খনিজ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য- আলোকিত হবিগন্জের রূপকার – এডভোকেট আবু জাহির – এমপি, এর পরই আসন গ্রহন করেন উদযাপন কমিটির আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, গেষ্ট অব অনার ওয়েল কেয়ারের সিনিয়র ম্যানেজার সালেহ আহমদের আসন গ্রহনের পর  বিশেষ অথিতির আসন গ্রহন করেন জালালাবাদ এশোসিয়েশনের সভাপতি বদরুল হেসেন খান, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু,  হবিগন্জে জেলা বার এশোসিয়েশনের সাবেক সভাপতি এডভোকেট সালেহ আহমদ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ফকরুল ইসলাম দেলোয়ার, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোবাশ্বির চৌধুরী,দেওয়ান বজলুর রহমান চৌধুরী,ও সংগঠনের সাবেক সভাপতি এড. নাসির উদ্দীন, প্রধান সমন্বয়কারী ও সাবেক সভাপতি সৈয়দ কামাল উদ্দীন আহমদ, মিশিগান থেকে আগত  মোস্তফা কামাল, রমিজ উদ্দীন খান ফাউন্ডেশনের চেয়ারম্যান রমিজ উদ্দীন খান, সাবেক সভাপতি সৈয়দ নজমুল হাসান কোবাদ, দেওয়ান সাহেদ চৌধুরী, নিউজার্সি হবিগন্জ জেলা সমিতির সভাপতি আবুল কাশেম মজুমদার, তাজুল ইসলাম সাবেক চেয়ারম্যান, সাবেক পুলিশ কর্মকর্তা কামরুল হোসেন।

সদস্য সচিব সাব্বির হোসেন সবাইকে স্বাগত জানিয়ে দিনব্যাপী কর্মসূচী ঘোষনা করার পর বিভিন্ন বয়সের ছেলে- মেয়ের দৌড়, মহিলাদের পিলো খেলা দিয়ে শুরু হয় অনুষ্ঠান, তারপরই সাদা ও নীল দলের ফুটবল প্রতিযোগিতা ছিল অভাবনীয়  আকর্ষণ।

সংগঠনের সহ সভাপতি আতাউর রহমান  অন্যতম কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, আকবর হেসেন স্বপন, রোকন হাকীম , শাহ গোলাম রাহীম শ্যামল, দেলোয়ার হোসেন মানিক, গিয়াস উদ্দীন,শামীম তালুকদার, মোশারফ চৌধুরী, সৈয়দ মোশারফ হোসেন,জুনেদ খানের, সহযোগীতায় খেলার পর্ব সম্পন্ন করে বনভোজনের মূল আকর্ষণ বনের ভিতরে সুস্বাদু দুপুরের খাবার পরিবেশন করেন সমন্বয়কারী সৈয়দ ফজলুর রহমান,  সিনিয়র সহ সভাপতি আজদু মিয়া তালুকদার, মিজানুর, জুয়েল মিয়া,

মাঠের মধ্যে লক্ষ্যনীয় ছিল রেফল ড্রয়ের বিজয়ী পুরষ্কারের ব্যানার আর সংগঠনের কর্মকর্তাদের হাতে লাল রংগের লটারীর কূপন ।মাইকে ভেসে আসে প্রথম থেকে ৭ম আকর্ষণীয় পুরষ্কারের ও সৌজন্য ব্যক্তি প্রতিষ্ঠানর নাম। উদ্বৃদ্ধ অর্থ দেশের বিভিন্ন কল্যানকর কাজে প্রেরন করার ঘোষনায় আমন্ত্রিত অথিতিদের হাতে হাতে চলে যায় লটারীর টিকিট।

বনভোজন ও মিলন মেলায় আরো উপস্থিত ছিলেন – বাংলাদেশ সোসাইটির সাধারন সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, সংগঠনের অন্যতম উপদেষ্ঠা সৈয়দ মজিবুর রহমান, গোলাম সারোয়ার চৌধুরী, বাংলাদেশ সোসাইটির কোষাধক্ষ মোহাম্মদ আলী, আজহারুল ইসলাম মিলন, মুন্না মুনতাসির হবিগন্জ জেলা সমিতির সভাপতি আশিকুর রহমান, সিনিয়র  সহ-সভাপতি তাজুল ইসলাম মানিক, বিশিষ্ট ব্যবসায়ী শাহিন আহমদ, রিয়েল এস্টেট ব্যবসায়ী জামির আহমদ, হবিগন্জ জেলা সমিতি নিউজার্সির সাধারন সম্পাদক গোলাম রাব্বানী, বাহুবলের বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রউফ, সাবেক এডিশনাল এসপি মাহবুবুল আলম,

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension