
আয়ারল্যান্ডে বাংলাদেশী সংগঠনের আবাইয়ের সংবর্ধনা অনুষ্ঠান
জাকির হোসেন সুমন, ব্যাুরো প্রধান ইউরোপ: পুরো আয়ারল্যান্ড জুড়ে প্রবাসী বাংলাদেশীদের স্বনামধন্য একমাত্র বৃহৎতম সংগঠন অল বাংলাদেশী অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড বা সংক্ষেপে আবাই। এই সংগঠনটির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ইতিমধ্যে প্রবাসী বাংলাদেশীসহ আইরিশ প্রশাসনেরও নজর কেড়েছে।
আবাই সংগঠনটির ২৬জন এক্সিকিউটিভ সদস্য ও ২৫জন অ্যাডভাইজারদের নিয়ে সাউথ কোর্ট হোটেলে আনন্দঘন উৎসব মুখর পরিবেশে লিমেরিকের উপদেষ্টা মণ্ডলীর সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করা হয়।
২৫ জন উপদেষ্টা মণ্ডলী ও কাজী মাহফুজ রানাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবাই প্রসিডেন্ট ডা. জিন্নুরাইন জায়গিরদার ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আনোয়ার। উপস্থিত ছিলেন দেশটির লিমেরিক, কর্ক, কেরী, কিলার্নি , ডাব্লিন ও গলওয়ে শহরসহ আয়ারল্যান্ডের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত অতিথিরা । ডাবলিনের কাউন্সিলর ও লিমেরিকের সিটি মেয়র আজাদ তালুকদার, কাজী শাহ আলম, ডা. মুছব্বির হোসাইন।সহ অনেক সন্মানিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



